২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীষ্মেই মাঝারি দামের এক্সপেরিয়া টিথ্রি

জুলাই মাসের শেষদিকেই বাজারে আসছে সনির তৈরি নতুন স্মার্টফোন এক্সপেরিয়া টিথ্রি। ধাতব কেসিং থাকছে স্মার্টফোনটিতে। দামটাও নাকি হবে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:04 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

এক্সপেরিয়া টিথ্রি নিয়ে বিস্তারিত জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট ডটকম। সাইটটির প্রতিবেদন অনুযায়ী, দেখতে নাকি অনেকটা সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্সপেরিয়া জেড টু-এর মতোই হবে টিথ্রি। ১২৮০ বাই ৭২০ পিক্সেলের ৫.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে ৭ মিলিমিটার পুরু স্মার্টফোনটিতে।

অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলবে এক্সপেরিয়া টিথ্রি। ১.৪ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এতে। মেটাল কেসিং থাকলেও স্মার্টফোনটি পানি নিরোধক হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি সনি।

জুলাইয়ের শেষদিকেই স্মার্টফোনটি বিশ্ববাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সনি। দামটা হাতের নাগালের মাধ্যে তাকলেও ঠিক কত হবে, শুরুতে কোন দেশগুলো বাজারে স্মার্টফোনটির অভিষেক হবে, তা এখনও নিশ্চিত করেনি নির্মাতা।