জীবনকে সহজ করতে ৯ অ্যাপ
দিন দিন মানুষের ব্যস্ততা বাড়ছে। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও এখন ব্যস্ততার জালে আবদ্ধ। প্রযুক্তিও আমাদের জীবনকে অনেক ক্ষেত্রেই করে ফেলেছে সীমাবদ্ধ। কিন্তু এ প্রযুক্তির সঠিক ব্যবহারই আমাদের জীবনকে করতে পারে আরও সহজ।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে নয়টি অ্যাপের কথা জানিয়েছে যা আমাদের প্রাত্যহিক জীবনকে আরও সহজ করে তুলতে পারে। প্রতিবেদনটির আলোকে তুলে ধরা হলো সে নয়টি অ্যাপ ও সেগুলোর কাজ-
ইংরেজি calm শব্দের বাংলা প্রতিশব্দ শান্ত। নামের মতোই কাজ অ্যাপটির। এটি একটি মেডিটেশন অ্যাপ। আপনাকে স্থির থাকতে সাহায্য করবে। এমনকি আপনার জেন সেশনগুলোতেও সুন্দর ছবি, প্রশান্তি বোধ করাবে এমন গানের মাধ্যমে সহায়তা করবে। সমস্যা হল, শুধু আইওএস ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন অ্যাপটি।
আপনার কাজ গুছাতে এবং আপনাকে দৈনন্দিন জীবনে তাল মেলাতে সহায়তা করবে এই আইওএস অ্যাপটি। অ্যাপটি আপনাকে যে কোনো কাজে ৩০ মিনিট মনোনিবেশ করতে দেবে, কিন্তু সময়টুকু শেষ হওয়া মাত্রই ৩০ মিনিটের বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেবে।
যারা সম্পূর্ণভাবে স্মার্টফোনের উপর নির্ভরশীল, তাদের ক্যালেন্ডার বিভিন্ন আইটেমে টইটম্বুর থাকবে এটাই স্বাভাবিক। অ্যাপটি আপনার কনট্যাক্ট এবং সোশাল মিডিয়া কনট্যাক্টকে একত্রিত করবে এবং আপনার স্মার্টফোন ক্যালেন্ডারটি যাতে সুন্দরভাবে বোঝা যায় এবং তা দেখে যাতে আপনার কাজ করতে সুবিধা হয় সে ব্যবস্থা করবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি সংস্করণেই পাওয়া যাবে অ্যাপটি।
সবদিন আবহাওয়া, পরিবেশ আপনার মনমতো থাকবে না। কিন্তু সোলার অ্যাপটি একটি ভিজুয়াল ইন্টারফেইসের মাধ্যমে জানিয়ে দেবে সেদিনটির পূর্বাভাস। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটি সংস্করণেই পাবেন সোলার।
আপনি কোথায় আবর্জনা ফেলবেন তা নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাহলে এ অ্যাপটি ব্যবহার করতে পারেন। আপনার আবাসস্থলের ঠিকানা টাইপ করলেই অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে পুরনো ব্যাটারি, ফোন থেকে শুরু করে প্লাস্টিক কাপ পর্যন্ত ফেলার নিকটবর্তী স্থানটি। অ্যাপটির সাহায্যে আপনি সামাজিক মাধ্যমে সংযুক্ত হয়ে অন্যদেরও জানাতে পারবেন, আপনি কতটা পরিবেশবান্ধব। তবে বাংলাদেশে এই অ্যাপটি ব্যবহারের সময় হয়ত এখনও হয়নি।
ইনস্টাসাইজ অ্যাপটির সাহায্যে আপনি ছবি রিসাইজ করতে পারবেন এবং বর্ডার যোগ করতে পারবেন। সাধারণ ছবি এডিটের জন্য এর নিজস্ব বেশ কিছু ফিল্টার রয়েছে। আইওএস এবং অ্যান্ড্রয়েডের এ অ্যাপটিকে বলা হয়ে থাকে ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের সবচেয়ে ভালো বন্ধু। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি সংস্করণেই পাওয়া যাবে অ্যাপটি।
এখন প্রেমের জন্যও রয়েছে অ্যাপ। এ অ্যাপটি আপনার ব্যস্ততার মুহূর্তেও মনে করিয়ে দেবে সঙ্গীকে সুন্দর সুন্দর কথা বলতে। আপনি চাইলে স্বয়ংক্রিয় মেসেজও সেট করে রাখতে পারেন। এটি সেট করে রাখলে অবশ্য ‘I love you’, ‘I miss you’ ধরনের গৎবাধা মেসেজই পাঠাবে অ্যাপটি।
কেনাকাটায় সাহায্য করবে এ অ্যাপটি। কেনার সময় পণ্যের বারকোড স্ক্যান করালেই অ্যাপটি একই পণ্য অন্য দোকানে কী দামে পাওয়া যাচ্ছে তা আপনাকে জানিয়ে দেবে। আইওএস, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোনের জন্য ডাউনলোড করতে পারবেন অ্যাপটি।
৯. পকেট (Pocket)
আকর্ষণীয় কোনো কিছু পড়ার সময় হারিয়ে ফেলেছেন লেখাটি। পকেট অ্যাপটি আপনাকে এ ব্যাপারে সাহায্য করবে। অ্যাপটির মাধ্যমে লিংক সেভ করে রাখতে পারবেন যাতে পরে পড়তে পারেন। পরবর্তীতে ডিভাইসে ইন্টারনেট সংযোগ না থাকলেও সেভ করে রাখা লিংক থেকেই লেখাটি পড়তে পারবেন। এর মাধ্যমে রিডিং লিস্টও বানাতে পারবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটির সুবিধা নিতে পারবেন।
