২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমজগৎ-এর ই-পেমেন্ট গেটওয়ে ডাচ-বাংলা

প্রযুক্তি প্রতিষ্ঠান কমজগৎ টেকনোলজিস এবং ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে একটি ই-পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর হয়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 07:05 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

এক বিজ্ঞপ্তিতে কমজগৎ জানিয়েছে, চুক্তির আওতায় ডাচ-বাংলা ব্যাংক কমজগৎ টেকনোলজিসের মালিকানাধীন ওয়েব পোর্টাল ব্যাংকটির পেমেন্ট গেটওয়ের ফলে কিছু শর্তসাপেক্ষে প্রয়োজনীয় ইন্টারফেস সুবিধা দেবে। এখন থেকে ওয়েবটিভিনেক্সট ডটকম-এর যাবতীয় রেজিস্ট্রেশন ফি ছাত্রছাত্রীদের কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করা হবে।

কমজগৎ টেকনোলজিসের পক্ষ থেকে প্রধান নির্বাহী মো. আবদুল ওয়াহেদ তমাল এবং ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে এফভিপি ও পার্সোনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. কামরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডাচ-বাংলা ব্যাংকের এভিপি ও ই-কমার্স বিভাগের প্রধান মো. রবিউল ইসলামসহ কমপিউটার জগৎ-এর সম্পাদক গোলাপ মুনীর, সহযোগী সম্পাদক মইন উদ্দীন মাহ্মুদ ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।