ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ইন্টারনেট যুগের শুরু ৯০-এর দশকে। শুরুতে যা ছিল তথ্য আদান প্রদানের মাধ্যম তা এখন দৈনন্দিন জীবনের অংশ। প্রতিদিনকার রুটিনের অংশ এখন সোশাল মিডিয়া ফেইসবুক, যে কোনো তথ্যের প্রয়োজনে ভরসা গুগল, কেনা-কাটার জন্য জন্য আছে ই-কমার্স সাইট, আর বিনোদন মেলে ইউটিউবের মতো ভিডিও এন্টারটেইনমেন্ট সাইটগুলোতে।
আব্দুল্লাহ জায়েদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 May 2014, 07:03 PM
Updated :
13 Oct 2022, 12:09 PM
এ সাইটগুলো শুধু দৈনন্দিন জীবনের অংশ হয়েই দাঁড়ায়নি, অবস্থান তৈরি করে নিয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যবসা তালিকাতেও। অথচ শুরুতে দেখেতে একেবারেই সাদামাটা ছিল সাইটগুলো। এই সাইটগুলোই যে এক থেকে দেড় যুগের ব্যবধানে পরিনত হবে আজকের ‘প্রযুক্তি জায়ান্টে’ সেসময়ই হয়তো কেউই ভাবেননি সেটা।
১. গুগল:
আজকের ওয়েব জায়ান্ট গুগলের প্রতিষ্ঠা ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী সার্গেই ব্রিন আর ল্যারি পেইজ মিলে তৈরি করেছিলেন সাইটটি। প্রতিষ্ঠার পর থেকে দেড় দশকে খুব একটা পরিবর্তন হয়নি গুগল হোম পেইজের। গুগলের এই ‘সিম্পল লুক’ আর সহজ ইন্টারফেসের রহস্য কী? এইচটিএমএল জানা ছিল না যে দুই প্রতিষ্ঠাতার! ঝামেলা এড়াতে সোজাসাপ্টা ডিজাইনটা নিয়েই যাত্রা শুরু করেছিলেন ব্রিন আর পেইজ।
২. ইউটিইব:
২০০৫ সালের ফেব্রুয়ারি ইউটিইবের শুরু। সেসময় সাইটটির ইন্টারফেসটি ছিল একবারেই খালি, ছিল না কোনো ভিডিও। সাইটটিতে পোস্ট করা প্রথম ভিডিও ছিল প্রতিষ্ঠাতা জাওয়াদ কারিমের। ‘মি অ্যাট দ্য জু’ শিরোণামের ১৯ সেকেন্ডের ভিডিওর বিষয়বস্তু ছিল স্যান ডিয়েগো চিড়িয়াখানার হাতিগুলো। অথচ কয়েক বছরের ব্যবধানে ‘চার্লি বিটা মাই ফিঙ্গার’ আর ‘স্নিজিং পান্ডার’ মতো জনপ্রিয় ভিডিওগুলোর হিট হওয়ার কৃতিত্ব ইউটিউবেরই। এমনকি দক্ষিণ কোরিও রর্যাবপ শিল্পী সাই আন্তর্জাতিক খ্যাতির চূড়ায় পৌঁছেছেন ইউটিউবের বদৌলতেই।
৩. ফেইসবুক:
‘ফেইসবুক ছাড়া জীবন অচল’ তরুণ প্রজন্মের ক্ষেত্রে খুব একটা ভুল নয় কথাটি। তবে ফেইসবুক আসক্তদের অনেকেই হয়তো জানেন না, শুরুতে এই শীর্ষ সোশাল মিডিয়ার নামটা কিন্তু ছিল ‘দ্যফেইসবুক’। লগ-ইন পেইজের নিচে ‘অ্যা মার্ক জাকারবার্গ প্রোডাকশন’ কথাটাও লেখা ছিল। শুরুতে ‘দ্যফেইসবুক’ কেবল হার্ভার্ড শিক্ষার্থীদের জন্যই ছিল এমনটাই ইঙ্গিত করে অরিজিনাল ইন্টারফেইসের স্ক্রিনশট। মজার ব্যাপার হল দ্যফেইসবুকের ইন্টারফেসে ছিলেন কিংবদন্তীসম তারকা আল পাচিনো। ইন্টারফেসের উপরে বাম কোনায় ছিল আল পাচিনোর ‘ডিজিটালি ম্যানিপুলেটেড’ ছবি।
৪. ইয়াহু:
গুগলের মতো ইয়াহু জন্মটাও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জেরি ইয়াং আর ডেভিড ফিলোর হাতে। ১৯৯৫ সালে ইয়াহুই ছিল বিশ্বের প্রথম ওয়েব ন্যাভিগেশনাল গাইড। প্রথমদিককার সেই ইন্টারফেসে ছিল সাদামাটা সার্চ বার বিভিন্ন ওয়েবসাইটের হাইপারলিংক। সে অবস্থা থেকে পার্সোনালাইজড নিউজ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করতে বেশি দিন সময় নেয়নি ইয়াহু।
৫. অ্যামাজন:
ওয়েবে এখন অনলাইন শপিং সাইটের অভাব নেই। এই সবগুলো সাইটের পূর্বসূরি আজকের শীর্ষ ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। শুরুতে অ্যামাজন ছিল কেবলই একটা অনলাইন বুকস্টোর। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর সঙ্গে মিল রেখে সাইটটির নামকরণ করেছিলেন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অ্যামাজনের প্রথম সাইটে ছিল ছোট ছোট টেক্সট আর আইকন। খুব বেশি পার্থক্য ছিল না সাইটটির বর্তমান ডিজাইনের সঙ্গে।
৬. টুইটার:
আজকের টুইটারের সঙ্গে ২০০৬ সালের জুলাইয়ের টুইটারের কোনো মিল নেই বললে ভুল হবে না। সাইটের ইন্টারফেসের ডিজাইনটা ছিল সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির। টুইটারের বানানটাও ছিল ভিন্ন। ফ্লিকার আর এসএমএস শর্টকোড থেকে অনুপ্রানিত হয়ে ‘Twitter’-এর বানানটা ছিল ‘Twttr’। গত পাঁচ বছরে ছয়বার পরিবর্তন এসেছে টুইটারের ইউজার ইন্টারফেসে। তাল মিলিয়ে বেড়ে নিয়মিত ব্যবহারকারীদের সংখ্যা পৌঁছেছে ১০ কোটিতে।
৭. নিউ ইয়র্ক টাইমস (এনওয়াইটাইমস):
প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিষ্ঠা ১৮৫১ সালে। আর সংবাদপত্রটির ওয়েবপেইজ চালু হয়েছে ১৯৯৬ সালে। শুরুতে ওয়েব পেইজটি ছিল একেবারেই ছোট, কেবল একটি ছবি থাকতো সাইটটিতে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে নিউ ইয়র্ক টাইমসের ওয়েবপেইজের ডিজাইনও। ছবি আর কন্টেন্ট নিয়ে প্রিন্ট ভার্সনের থেকেও সমৃদ্ধ এনওয়াইটাইমসের ওয়েবপেইজ।
৮. মাইস্পেস:
ফেইসবুকের যাত্রা শুরুই হয়নি তখনও। সোশাল মিডিয়া হিসেবে রাজত্ব তখন মাইস্পেসের। ২০০৩ সালে প্রতিষ্ঠিত সাইটটির প্রথম ইন্টারফেসটিও ছিল সাদামাটা। ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছালেও গত কয়েক বছরে বাজার হারিয়েছে সাইটটি। মালিকানা হাতবদল হয়েছে দুইবার। নিউজ কর্পের কাছে ৫৮ কোটি ডলারে বিক্রি হওয়া সাইটটি সম্প্রতি স্পেসিফিক মিডিয়া আর জাস্টিন টিম্বারলেক কিনেছেন ৩.৫ কোটি ডলারে।
ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ইন্টারনেট যুগের শুরু ৯০-এর দশকে। শুরুতে যা ছিল তথ্য আদান প্রদানের মাধ্যম তা এখন দৈনন্দিন জীবনের অংশ। প্রতিদিনকার রুটিনের অংশ এখন সোশাল মিডিয়া ফেইসবুক, যে কোনো তথ্যের প্রয়োজনে ভরসা গুগল, কেনা-কাটার জন্য জন্য আছে ই-কমার্স সাইট, আর বিনোদন মেলে ইউটিউবের মতো ভিডিও এন্টারটেইনমেন্ট সাইটগুলোতে।
আব্দুল্লাহ জায়েদ | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:০৩, ২৮ মে ২০১৪ | আপডেট: ১২:০৯, ১৩ অক্টোবর ২০২২