২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্মার্ট হোম’ আনছে অ্যাপল

এবার নাকি ‘স্মার্ট হোম’ সিস্টেম বানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল! সবকিছু পরিকল্পনা মতো হলে ২ জুন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে নতুন এই প্রযুক্তি পণ্য উন্মোচন করবে শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 05:57 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের এই নতুন ‘স্মার্ট হোম’ সিস্টেমে ঘরের বাতি, সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সিস্টেমের সব কিছুই নিয়ন্ত্রণ করা যাবে আইফোন দিয়ে।

ওই প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের সিস্টেমটির সঙ্গে কাজ করবে এমন ডিভাইস তৈরি করে বিক্রির অনুমতি পাবে হাতে গোনা কয়েকটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। তবে সম্ভাব্য কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে।

অ্যাপল ‘স্মার্ট হোম’ সিস্টেমের ইঙ্গিত দিয়েছিল ২০১২ সালেই। কুপার্টিনো থেকে লাইটিং সিস্টেম, সিকিউরিটি স্টেম, গ্যারাজ ডোর ওপেনার, মিউজিক কন্ট্রোলার এবং রান্নাঘরের যন্ত্রপাতি স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি পেটেন্টের জন্য আবেদন করা হয়েছিল ওই বছরের জুন মাসে।

তবে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনের পরও এ ব্যাপারে নিরবতা বজায় রেখে চলেছে অ্যাপল।