শেষ হলো চট্টগ্রাম ‘বুট ক্যাম্প’
২৩ মে শুক্রবার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা মিলনায়তনে অনুষ্ঠিত হল চট্রগ্রাম বিভাগীয় মোবাইল অ্যাপস ‘বুট ক্যাম্প’।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ “জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির” আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সরকারের আইসিটি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি ইয়ুং ইয়ং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনওয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রকল্পের পরিচালক ড. মো. আবুল হাসান, কর্মসূচি বাস্তবায়নকারী অন্যতম সংস্থা এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ নিজাম উদ্দিন আহমেদ।
