২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনধারার স্মার্টওয়াচ বানাচ্ছে স্যামসাং

স্মার্টফোন ছাড়াই কাজ করতে সক্ষম এমন স্মার্টওয়াচ বানাচ্ছে স্যামসাং। নতুন এ স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে প্রতিষ্ঠানটির নিজস্ব ওএস টাইজেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:39 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্যামসাং এ স্মার্টওয়াচটিকেই ফোনে পরিণত করতে বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে।

স্মার্টওয়াচটি ফোনে পরিণত হলে এর ব্যহারকারীরা শুধু ডিভাইসটি মুখের কাছে আনার মাধ্যমেই ফোনে কথা বলতে পারবেন। স্যামসাংয়ের নতুন এ ডিভাইসটির নাম কী হবে সে বিষয়ে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি বলেই জানিয়েছে ম্যাশএবল।

তবে এ বছরের জুন অথবা জুলাইয়ে স্যামসাংয়ের এ ‘ওয়াচ-ফোন’ বাজারে আসার কথা রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।