২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটিতে স্পটিফাই

বিশ্বের বৃহত্তম মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাইয়ের প্রিমিয়াম সাবস্ক্রাইবারের সংখ্যা এখন ১ কোটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 04:58 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

বিশ্বব্যাপী ৫৬টি দেশে ৪ কোটিরও বেশি সাবস্ক্রাইবার আছে মিউজিক স্ট্রিমিং সার্ভিসটির। এর মধ্যে প্রিমিয়াম সাবস্ক্রাইবারের সংখ্যা যে ১ কোটি ছুঁয়েছে তা সম্প্রতি এক ঘোষণায় নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইয়ের নিয়মিত গ্রাহকদের তিন-চতুর্থাংশই ফ্রি সাবস্ক্রাইবার। বিনামূল্যে মিউজিক স্ট্রিমিং সুবিধা পেলেও এতে থাকে বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতি ছাড়াই স্ট্রিমিং সেবা পেয়ে থাকের কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা। আর এ জন্য প্রতিমাসে খরচ করতে হয় ৯.৯৯ পাউন্ড।

প্রিমিয়াম সাবস্ক্রাইবারের সংখ্যা ১ কোটিতে পৌঁছানোর ঘটনায় স্পটিফাই সিইও ড্যানিয়েল ইক বলেন, “বছরটা আমাদের জন্য খুবই ভালো যাচ্ছে। ৫৬টি দেশের বাজারে আমাদের উপস্থিতি। ১ কোটি প্রিমিয়াম সাবস্ক্রাইবার স্পটিফাই তো বটেই মিউজিক ইন্ডাস্ট্রির জন্যও একটা বড় মাইলস্টোন।

সুইডিশ এ প্রতিষ্ঠানটির শুরু ২০০৭ সালে। ৬ বছরে ‘মিউজিক রাইট হোল্ডারদের’ হাতে ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ তুলে দেওয়ার দাবি করে থাকে প্রতিষ্ঠানটি। স্পটিফাইয়ে সবচেয়ে বেশি বার স্ট্রিম হওয়া আর্টিস্ট র্যা প তারকা এমিনেম। আরসবচেয়ে বেশিবার বাজানো গানটি হল আভিচির ‘ওয়েক মি আপ’।