২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোনের শ্যাম্পেইন ডেলিভারি সার্ভিস!

শ্যাম্পেইন ডেলিভারি দিতে ড্রোন ব্যবহারের অভিনব পন্থা বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ‘কাসা ম্যাডরোনা হোটেল অ্যান্ড স্পা’।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

তবে এই সেবা পেতে চাইলে থাকতে হবে হোটেলটির আলেজান্দ্রিত সু্ইটে, প্রতিরাতে যার ভাড়া ১০ হাজার মার্কিন ডলার।

এবিসি নিউজ এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ড্রোন ব্যবহার করে শ্যাম্পেইনের বোতল ডেলিভারির একটি ভিডিও ইন্সট্রাগ্রামে পোস্ট করেছে হোটেল কর্তৃপক্ষ। ভিডিওতে বোতলবাহী ড্রোনটি দুটি শ্যাম্পেইনের বোতল নিয়ে পৌঁছে দেয় আলেজান্দ্রিত স্যুইটের বারান্দায়।

এবিসির ওই প্রতিবেদন অনুযায়ী, ‘rich, famous and fabulous’ অতিথিদের মনোরঞ্জন করেই অভ্যস্ত কাসা ম্যাডরোনা। হোটেলটির ঐতিহ্যের একটা বড় অংশ আলেজান্দ্রিত সুইট। সুইটে একরাত কাটাতে চাইলে খরচ করতে হয় ১০ হাজার মার্কিন ডলার। আর ড্রোনের মাধ্যমে শ্যাম্পেইন ডেলিভারি সেবা পাবেন কেবল আলেজান্দ্রিত সুইটের অতিথিরাই।

সংস্কার কাজের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল হোটেলটি। হোটেল কর্তৃপক্ষের দাবি, ১৯৬৭ সালে প্রথম ইউএস ট্যুরের সময় আলেজান্দ্রিত সুইটেই রাত কাটিয়েছিল কিংবদন্তি ব্যান্ড পিংক ফ্লয়েড। সংস্কার কাজ শেষে মে মাসের শুরুতেই আবার চালু হয়েছে হোটেলটি। সংস্কার কাজের সময় পিংক ফ্লয়েডকে উৎসর্গ করে ‘পাইপার রুম’ নামে নতুন একটি সুইটও চালু করেছে হোটেল কর্তৃপক্ষ।