২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ফোন স্টোরে নেই হোয়াটসঅ্যাপ!

উইন্ডোজ ফোন স্টোরে পাওয়া যাচ্ছে না ফেইসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। স্টোরটিতে হোয়াটসঅ্যাপ খুঁজতে গেলেই দেখানো হচ্ছে এরর মেসেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, হয়ত-বা ভুলবশত উইন্ডোজ ফোন স্টোর থেকে ডিলিট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ।

উইন্ডোজ ফোন ৮ ও সম্প্রতি বাজারে আসা সংস্করণ ৮.১ উইন্ডোজ ফোনেও নেই জনপ্রিয় এ মেসেজিং ক্লায়েন্টটি। টেকট্রির তথ্য অনুসারে, লুমিয়া ৬৩০ হ্যান্ডসেট পরীক্ষার সময়েই প্রথম হোয়াটসঅ্যাপ সমস্যাটি নজরে আসে।

সমস্যাটি সম্পর্কে নিশ্চিত হতে লুমিয়া ৯২৫ থেকে মেসেজিং ক্লায়েন্টটি ডিলিট করে পুনরায় ডাউনলোড করতে গেলে এরর মেসেজে বলা হয়, “আমরা এ ধরনের কোনো মিল খুঁজে পাচ্ছি না। ভিন্ন কোনো সার্চ টার্ম বা বানানে চেষ্টা করুন।”

সরাসরি হোয়াটসঅ্যাপ ডাউনলোড লিংকে গিয়েও একই সমস্যা দেখা গেছে। সেখানেও এক এরর মেসেজে বলা হয়, “এ অ্যাপটি নেই। হয়ত-বা আপনার দেশ বা অঞ্চলের কারণে অ্যাপটি পাওয়া যাচ্ছে না। স্টোর থেকে প্রকাশকও সরিয়ে নিতে পারেন অ্যাপটি অথবা এটি অন্য কোনো মোবাইল সেবাদানকারীর নিজস্ব অ্যাপ।”

সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ আনইন্সটল না করার পরামর্শ দিয়েছে টেকট্রি।