২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ও গুগল পেটেন্ট যুদ্ধের অবসান

টেক জায়ান্ট অ্যাপল ও ওয়েব জায়ান্ট গুগলের মধ্যে চলাকালীন প্রযুক্তি প্যাটেন্ট সংক্রান্ত মামলা খারিজ করে দেওয়ার বিষয়ে একমত হয়েছে প্রতিষ্ঠান দুটি। এ বিষয়ে এক যৌথ বিবৃতিও দিয়েছে এই দুই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 06:23 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা একত্রে কিছু পেটেন্ট সংশোধনের কাজ করবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মামলা খারিজ করার বিষয়ে একমত হলেও নিজেদের লাইসেন্স করা প্রযুক্তি একে অন্যকে ব্যবহার করতে দেওয়ার বিষয়ে কিছু জানায়নি অ্যাপল ও গুগল।

মামলা খারিজের চুক্তিতেও এ বিষয়টির কোনো উল্লেখ নেই বলেই জানিয়েছে বিবিসি।

প্রযুক্তি প্যাটেন্ট লংঘন নিয়ে ইতোমধ্যেই ডজনখানেকেরও বেশি মামলায় জড়িয়ে পড়েছিল অ্যাপল ও গুগল। এ ধরনের এক মামলায় মে মাসের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংকে অ্যাপলের দুটি প্যাটেন্ট লংঘনের জন্য ক্ষতিপূরণ গুণতে হয়েছিল ১১ কোটি ৯৬ লাখ ডলার।

এছাড়া একই আদালতের নির্দেশে অ্যাপলকেও স্যামসাংয়ের পেটেন্ট লংঘনের দায়ে এক লাখ ৫৮ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল।

প্রতিবছর বিশ্বে বিক্রিত ৮০ শতাংশ নতুন ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বলেই জানিয়েছে বিবিসি।