২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে অ্যাপ বানাবে ডাটাসফট-এসএসএল

কর্পোরেট, ব্যাংকিং, টেলিভিশন এবং বিভিন্ন সেবাখাতে মোবাইল অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার তৈরি করতে যৌথভাবে কাজ করবে ডাটাসফট সিস্টেমস লিমিটেড এবং সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)। এ লক্ষে মোবাইল সেবা প্রদানের উদ্দেশ্যে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান দুটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

সফটওয়্যার শপ লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এরই মধ্যে বিভিন্ন যৌথপ্রকল্পে কাজ শুরু করে দিয়েছে প্রতিষ্ঠান দুটি। চুক্তিতে ডাটাসফট সিস্টেমস বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান এবং সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

ডাটাসফট বাংলাদেশ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মোবিওঅ্যাপের তৈরি ‘বইপোকা’-র সঙ্গে যোগ করা হয়েছে এসএসএলের অনলাইন পেমেন্ট গেটওয়ে। পাঠকদের জন্য সহজে ব্যবহারযোগ্য এবং লেখক-প্রকাশকদের পাইরেসি থেকে নিরাপদ রাখবে অ্যাপটি।

অ্যাপটির সঙ্গে এসএসএলের অনলাইন পেমেন্ট সেবা যোগ হওয়ায় পাঠকরা বইয়ের মূল্য পরিশোধ করতে পারবেন ভিসা কার্ড, মাস্টারকার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, ব্র্যাংক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে।