২৫ এক্সক্লুসিভ পার্টনার স্যামসাংয়ের
কেবল স্যামসাংয়ের তৈরি মোবাইলগুলোর পরিবেশক হিসেবেই কাজ করবেন সনদ প্রাপ্ত ওই ২৫ পরিবেশক।
সারাদেশে ২৫ পরিবেশক স্যামসাং মোবাইলের ‘এক্সক্লুসিভ মোবাইল ডিসট্রিবিউটর পার্টনার’ হিসেবে কাজ করবেন। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড এবং পরিবেশক প্রতিষ্ঠান ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড ওই ২৫ পার্টনারকে সম্মাননা সনদ প্রদান করেছে।
বৃহস্পতিবার আয়োজিত ওই অনুষ্ঠানে পরিবেশকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালক রুহুল আলম আল মাহবুব।
এখন থেকে কেবল স্যামসাংয়ের তৈরি মোবাইলগুলোর পরিবেশক হিসেবেই কাজ করবেন সনদ প্রাপ্ত ওই ২৫ পরিবেশক।
