২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাসওয়ার্ডে চলত না Q এবং Z

সম্প্রতি পাসওয়ার্ডের নিয়ম বদলেছে মার্কিন এয়ারলাইন জেটব্লু। প্রতিষ্ঠানটির নিয়মিত যাত্রীরা পাসওয়ার্ডে ইংরেজি অক্ষর Q বা Z ব্যবহার করতে পারতেন না। শুধু এ দুটি অক্ষর বাদ রেখে ইচ্ছানুযায়ী পাসওয়ার্ড দিতে পারতেন প্রতিষ্ঠানটির ‘ফিকুয়েন্ট ফ্লাইয়ার’ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, আগে ফোনের মাধ্যমে ভ্রমন রিজার্ভেশন সীমাবদ্ধতার কারণেই অদ্ভুত এ নিয়ম করেছিল প্রতিষ্ঠানটি।

কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া ১৯৫০ সালের দিকে ফ্লাইট বুক করাটা ছিল বেশ ঝামেলাপূর্ণ। অপারেটরদের হাতেই করতে হতো এ কাজগুলো। ১৯৬০ এর দিকে আমেরিকান এয়ারলাইন্স প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রযুক্তি ব্যবহার করলেও সে সময়ের ফোনগুলোতেও ছিল না অক্ষরদুটি।

সে সময় ফোনের নম্বর বাটনের ১ ব্যবহার করা হতো লং ডিসটেন্স ফোনের জন্য। আর অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হতো শূণ্য নম্বরটি। অবশিষ্ট আটটি নম্বরে সাজানো হয়েছিল ইংরেজি অক্ষরগুলো। পরবর্তীতে বেল টেলিফোন প্রতিষ্ঠান নম্বর প্রতি তিনটি অক্ষর সাজিয়ে 'Q' ও 'Z' অক্ষরগুলো বাদ দিয়েছিল।

কিন্তু বর্তমানে এ সীমাবদ্ধতা না থাকায় পাসওয়ার্ডের নিষেধাজ্ঞাটিও সড়িয়ে নিয়েছে জেটব্লু।