৩০ বছর বয়সে জাকারবার্গের ৩০ বৈশিষ্ট্য
হার্ভার্ড ড্রপআউট ফেইসবুক সহ-প্রতিষ্ঠাতা শতকোটিপতি মার্ক জাকারবার্গ মে মাসের ১৪ তারিখে পা রাখলেন ত্রিশ বছরে। ত্রিশ বছরে জাকারবার্গের অর্জনের সংখ্যাও কম নয়।
সংবাদমাধ্যম এবিসিনিউজ প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেওয়া যাক ত্রিশ বছর বয়সে ফেইসবুক সহ-প্রতিষ্ঠাতার উল্লেখযোগ্য ত্রিশ দিক।
১. মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুসারে, জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ দুই হাজার ছয়শ’ ষাট কোটি ডলার।
২. অনেকের মতো দেরি না করে জীবনসঙ্গী খুঁজে নেওয়ার পাটটি ২০ বছর বয়সেই চুকিয়ে ফেলেছেন জাকারবার্গ।
৩. হার্ভার্ডেই পরিচয় হয়েছিল প্রিসিলা চ্যান ও জাকারবার্গের।
৪. তবে জাকারবার্গ ও প্রিসিলা কেউই সে সময় প্রতিষ্ঠিত ছিলেন না।
৫. ‘বিস্ট’ নামের হাঙ্গেরিয়ান কুকুরও পালেন জাকারবার্গ। মজার ব্যাপার হচ্ছে, নিজস্ব ফেইসবুক প্রোফাইলও আছে বিস্টের!
৬. নিজবাড়ি নিরাপদ রাখতে নিরাপত্তা সচেতন জাকারবার্গ ২০১৩ সালে তিন কোটি ডলার ব্যয়ে কিনেছিলেন আরও মোট চারটি বাড়ি।
৭. ডিকশনারিতে ‘আনফ্রেন্ড’ শব্দটি যুক্ত করেছেন জাকারবার্গ।
৮. ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার উইংকেলভস জমজ ভাইয়ের সঙ্গে আইন লড়াইয়েও জড়িয়েছিলেন তিনি।
৯. বিপুল অর্থবিত্তের মালিক হলেও পরনের পোশাক হিসেবে এখনও টি-শার্ট এবং হুডিই পরেন জাকারবার্গ।
১০. জাকারবার্গের প্রতিষ্ঠিত ফেইসবুক বিগত কয়েক বছরে ইনস্টাগ্রাম, অকুলাস রিফটসহ বহু প্রতিষ্ঠান কিনেছে। ভবিষ্যতেও যে আরও প্রতিষ্ঠান কিনবে তা এখনই আন্দাজ করা সম্ভব।
১১. ইতোমধ্যেই জাকারবার্গ ও ফেইসবুক প্রতিষ্ঠার ঘটনার অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র দ্য সোশাল নেটওয়ার্ক। চলচ্চিত্রটিতে জাকারবার্গের ভূমিকায় অভিনয় করেছেন, জেসি আইসেনবার্গ।
১২. টিভি অনুষ্ঠান স্যাটার্ডে নাইট লাইভে জেসি আইসেনবার্গের সঙ্গে মুখোমুখি দেখাও করেছেন জাকারবার্গ।
১৩. বিখ্যাত টিভি সিরিজ দ্য সিম্পসনের এক পর্বে অতিথি অভিনেতা হিসেবেও উপস্থিত হয়েছিলেন ফেইসবুকের এ সহ-প্রতিষ্ঠাতা।
১৪. ২০১০ সালে নেওয়ার্কের সমস্যাজনিত স্কুলগুলোর সিস্টেমের জন্য ১০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাকারবার্গ।
১৫. প্রতিশ্রুত অর্থ দেওয়ার খবরটি অপরাহ্ উইনফ্রে শো’র মাধ্যমে জানিয়েছিলেন এ তরুণ শতকোটিপতি।
১৬. হার্ভার্ডের ডর্ম রূমে জন্ম নেয়া ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ২০১২ সালেই একশ’ কোটিতে দাঁড়িয়েছিল।
১৭. জাকারবার্গ ও ফেইসবুক অন্যান্য বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের গ্রপে যোগদানের মাধ্যমে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
১৮. মার্কিন শেয়ারবাজারে ফেইসবুককে অন্তর্ভুক্ত করেছেন এ তরুণ উদ্যোক্তা ।
১৯. হারিয়ে যাওয়া বন্ধু ও আত্মীয়দের সংযুক্ত করতে বিশাল এক ভূমিকা পালন করেছে ফেইসবুক।
২০. ইচ্ছাকৃতভাবে না হলেও এড়িয়ে চলা হয় এমন মানুষদেরকে ফেইসবুক ব্যবহারকারীদের জীবনে ফিরিয়ে এনেছেন জাকারবার্গ।
২১. সেলফি তোলায় অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফেইসবুক। সামাজিক এ যোগাযোগ মাধ্যমটির কারণেই এখন সেলফি এতটা জনপ্রিয় হয়ে উঠেছে।
২২. ফেইসবুকে রিলেনশিপ স্ট্যাটাস থাকায় অনেক যুগলই এখন চিন্তা করে তারা তাদের সম্পর্কটি ‘ফেইসবুক অফিশিয়াল’ করবেন কিনা।
২৩. ফেইসবুকের মাধ্যমে বন্ধুদের দৈনন্দিন কাজ ও পরিকল্পনা সম্পর্কে জানার ভিন্নধর্মী এক ব্যবস্থাও করে দিয়েছেন জাকারবার্গ।
২৪. ফেইসবুকের বদৌলতে এখন একজনকে বাদ রেখে অন্যরা কোনো পরিকল্পনা করতে পারেন না। এর কৃতিত্বটিও জাকারবার্গেরই প্রাপ্য।
২৫. মনের কথা লুকিয়ে না রেখে সরাসরি বলে ফেলাটাই জাকারবার্গের স্বভাব। কোনো এক প্রসঙ্গে স্বয়ং প্রেসিডেন্টকেই ফোন করে বসেছিলেন জাকারবার্গ।
২৬. বিশ্বনেতাদের সঙ্গে জাকারবার্গের দেখা করার বিষয়টি গোপন কিছু নয়। নিজস্ব ফেইসবুক প্রোফাইলের এক পাবলিক ফটোতে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দেখা গেছে জাকারবার্গকে।
২৭. ২০১২ সালে চ্যারিটির জন্য ফেইসবুক সহকর্মীদের সঙ্গে ১৩.১ মাইল ম্যারাথন দৌড়েছিলেন জাকারবার্গ।
২৮. ২০১১ সালে মামা হয়েছেন জাকারবার্গ। এটিকেও এক ধরনের অর্জনই বলা যেতে পারে!
২৯. প্রচুর উদ্যোক্তাকে নিজ পদানুসরণে অনুপ্রাণিত করেছেন ত্রিশ বছর বয়সী জাকারবার্গ। এ জন্য তাকে এসব উদ্যোক্তার গুরুও বলা হয়ে থাকে।
৩০. ত্রিশ বছরে পা রেখেই নতুন দৃষ্টিভঙ্গি জানিয়েছেন জাকারবার্গ। তিনি বলেছেন, “আমাদের সেবা গ্রহণকারীদের জন্য স্নেহপূর্ণ সংস্কৃতি গড়ে তোলাটাই আমার লক্ষ্য।”
