২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কেউ কিনতে পারবেন  গুগল গ্লাস

যুক্তরাষ্ট্রের আগ্রহী ক্রেতারা চাইলে এখন এক হাজার পাঁচশ’ ডলারেই কিনতে পারবেন গুগল গ্লাসের পরীক্ষামূলক সংস্করণ। এর আগেও এপ্রিলে নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নির্বাচিত ক্রেতাদের কাছে একদিনের জন্য বিক্রি করা হয়েছিল গুগল গ্লাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 05:11 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার এক ব্লগ পোস্টে যুক্তরাষ্ট্রের বাজারে গুগল গ্লাসের পরীক্ষামূলক সংস্করণ আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল।

ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, স্টক থাকাকালীন যুক্তরাষ্ট্রের যে কেউ এ ইন্টারনেট-সংযুক্ত পরিধেয় গ্লাসটি কিনতে পারবেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল গ্লাসের হার্ডওয়্যার ও সফটওয়্যারের উন্নতির জন্য এখনও কাজ চলছে।

কিন্তু মোট কতগুলো গুগল গ্লাস বাজারে ছাড়া হয়েছে বা স্টক ফুরিয়ে গেলে আরও নতুন গ্লাস উৎপাদন করা হবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

পরিধেয় পণ্যটির সাহায্যে ভিডিও রেকর্ডসহ ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা পাওয়া সম্ভব। তবে পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে আসার আগেই গোপনীয়তা লংঘনের অভিযোগে জড়িয়ে পড়েছে পণ্যটি। এ ইস্যু কেন্দ্র করে গুটিকয়েক আইনপ্রণেতা গুগল গ্লাস নিষিদ্ধ করার প্রস্তাবও দিয়েছিলেন।

এ বছরের শেষের দিকেই গুগল গ্লাসের ভোক্তা সংস্করণ বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।