২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“সাইবার নিরাপত্তায় সচেতনতা জরুরী”

ইন্টারনেটের সবচেয়ে বড় হুমকি নিরাপত্তা ঝুঁকি। এই ঝুঁকিসহ বর্তমান বাংলাদেশে সাইবার নিরাপত্তার বিভিন্ন বিষয় সম্প্রতি আলোচিত হলো  ‘কনফারেন্স অন সাইবার সিকিউরিটি’ শীর্ষক এক আয়োজনে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 04:48 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

সিটিও ফোরাম বাংলাদেশের উদ্যোগে এবং জুনিপার নেটওয়ার্কসের পৃষ্ঠপোষকতায় সাইবার নিরাপত্তাবিষয়ক আলোচনায় সাইবার নিরাপত্তার পাশাপাশি সাইবার হামলার প্রতিরোধ বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিটিও ফোরাম। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ওই আয়োজনে সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার স্বাগত বক্তব্যে বলেন, “সচেতনতা বৃদ্ধি পেলে সাইবার নিরাপত্তা সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব।”

সভার প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব নজরুল ইসলাম খান বলেন, “দেশে তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে এর নিরাপত্তা ঝুকিও বৃদ্ধি পেয়েছে।”

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন জুনিপার নেটওয়ার্কসের সিটিও সজল কে. পাল।

আয়োজনে বিভিন্ন আইটি বিশেষজ্ঞ ও প্রফেশনালদের নিয়ে একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, ব্র্যাক আইটি সার্ভিসেস এর সিইও নওয়েদ ইকবাল, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট দেবদুলাল রায় এবং এয়ারটেল বাংলাদেশের সিআইও লুৎফর রহমান।