২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ই-কমার্স সাইট ইনপেইসবাজার

দেশের ই-কমার্স খাতে নতুন যুক্ত হলো ইনপেইসবাজার ডট কম (inpacebazar.com)। মার্কেটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনপেইসের উদ্যোগে এই ই-কমার্স সাইটটি যাত্রা শুরু করলো বৃহষ্পতিবার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 04:46 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

ইনপেইসের ব্যবস্থাপনা পরিচালক ও ইনপেইসবাজার ডট কম-এর প্রধান নির্বাহী মো. কামরুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে ইনপেইসের ব্যবস্থাপনা পরিচালক ও ইনপেইসবাজার ডট কম-এর প্রধান নির্বাহী মো. কামরুল আহসান বলেন, “সাইটটি থেকে ক্রেতারা কিনতে পারবেন আইটি, ডিজিটাল লাইফস্টাইল, গৃহস্থালী, ভোগ্যপণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, বুটিকসহ হরেক রকমের পণ্য। এছাড়া ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্যও যোগ করা হবে ইনপেইসবাজারে।”

তিনি আরও বলেন, বাংলাদেশে ই-কমার্সের প্রসারের ফলে ডিপার্টমেন্টাল স্টোরের উপর চাপ কমবে, বাণিজ্যিক স্থানের ব্যবহার কমবে, ব্যাপকভাবে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় হবে, যানজট কমবে এবং সময় বাঁচবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আবু হানিফ মো. মাহফুজুল আরিফ, সহ-সভাপতি মজিবুর রহমান ¯^পন, যুগ্ম-মহাসচিব এস. এম. ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমেদ লাভলু, পরিচালক আলী আশফাক, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ফয়জুল্ল্যাহ খান, বিসিএস কম্পিউটার সমিতির সহ-সভাপতি মো. মাজহারুল ইমাম সিনা, সাধারণ সম্পাদক এএমএ কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান সিদ্দিকী, মাসিক কম্পিউটার বিচিত্রার প্রতিষ্ঠাতা ভূঁইয়া ইনাম লেনিন, মাসিক সি নিউজের সম্পাদক ও প্রকাশক রাশেদ কামাল, ডিজিটাল সময়ের সম্পাদক খালেদ সাইফুল্যাহ প্রমুখ।