২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্রতম গিটার ফ্রেটপেন!

আসছে বিশ্বের ক্ষুদ্রতম গিটার ফ্রেটপেন। নামটা যেমনি তেমনি আসল কলমেরও মতো ব্যবহার করা যাবে এটি। আবার ক্যাপ আর নিব খুলে নিয়ে গিটার বডি জুড়ে দিলেই এক স্ট্রিংয়ের গিটারে পরিণত হব ফ্রেটপেন। এরপর ব্লুটুথ সংযোগ দিলেই হাতের স্মার্টফোন পরিণত হবে অ্যাম্প্লিফায়ারে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 05:47 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, যদিও স্ট্রিং একটাই ফ্রেটপেনের বডির ডিরেকশনাল প্যাড ব্যবহার করে বেগ পেতে হবে না ভিন্ন ভিন্ন আওয়াজ সৃষ্টি করতে।

আঙুলের অবস্থান চিহ্নিত করবে ফ্রেটবোর্ডের ইলেকট্রনিক্স। স্মার্টফোনের প্রিসেটগুলোর বদৌলতে অ্যাকিউস্টিক থেকে ডিস্টরশন সব ধরনের আওয়াজই তৈরি করা যাবে ফ্রেটপেন দিয়ে।

তবে এখনই বাজারে কিনতে পাওয়া যাবে না ফ্রেটপেন। অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত। ফ্রেটপেনের কলোরাডোভিত্তিক নির্মাতা এটি বাণিজ্যিকভাবে তৈরির জন্য কিকস্টার্টার ক্যাম্পেইন শুরু করেছেন সোমবার। প্রি-অর্ডার করা থাকলে নভেম্বর মাসের কোনো এক সময় হাতে চলে আসবে অভিনব গ্যাজেটটি।