গুগল ছাড়লেন গানডোট্রা
আট বছর গুগল ছাড়লেন গুগল প্লাসের হিসেবে পরিচিত ভিক গানডোট্রা।
যার হাতে তৈরি ইন্টারনেট জায়ান্ট গুগলের সোশাল নেটওয়ার্ক গুগলপ্লাস, এবার তিনিই ছাড়ছেন গুগল। তিনি ছিলেন গুগলের সোশাল মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট।
২০০৭ সাল থেকে আট বছর দায়িত্বপালনের পর গুগল ছাড়ছেন এই গুগলপ্লাস বস। আনুষ্ঠানিকভাবে গানড্রোট্রার প্রস্থানের খবর নিশ্চিত করেছে গুগল। গুগলের আগে গানডোট্রা কাজ করেছেন সফটজায়ান্ট মাইক্রোসফটে।
যখন গুগলপ্লাসে ব্যবহারকারীর সংখ্যা অন্য সোশাল নেটওয়ার্কিং সাইট গুলোর মতো দ্রুত বাড়ছে তখনই তার চলে যাওয়া।
২০১১ সালে গুগলপ্লাস সোশাল নেটওয়ার্কিং সাইট হিসেবে যাত্রা শুরু করে। এখন গুগলপ্লাস ব্যবহারকারীর সংখ্যা ৫৪ কোটি।
গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেইজ গানডোট্রা সম্পর্কে জানান, গুগলপ্লাস প্লাটফর্ম তৈরিতে তার অবদান অপরিসীম। খুব কম মানুষই আছে যারা আগ্রহ নিয়ে দক্ষতার সঙ্গে এভাবে নতুন কিছু করে দেখাতে পারে। গুগলের জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং প্লাটফর্ম গুগল প্লাস তার হাতেই সৃষ্টি। তার কঠোর পরিশ্রম ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন গুগলের এই প্রধান নির্বাহী।
প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট টেকক্রানচ জানিয়েছে, গানডোট্রা গুগল ছাড়ার কথা নিশ্চিত হওয়ার পর গুগল প্লাসের এক হাজারেও বেশি কর্মী গুগলের অন্যান্য কর্মকাণ্ডে স্থানান্তরিত হচ্ছেন।
এখনও যানা যায়নি গুগল থেকে গানডোট্রার প্রস্থানের কারণ।
