২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইনক্রাফ্টে ভার্চুয়াল ডেনমার্ক

এবার জনপ্রিয় গেইম মাইনক্রাফ্টেই ঘুরে দেখা পুরো ডেনমার্ক। মাইনক্রাফ্টে এই ভার্চুয়াল ডেনমার্ক বানিয়েছে খোদ ড্যানিশ সরকার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 05:53 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, মাইনক্রাফ্টে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে ড্যানিশ নাগরিকদের উৎসাহ দিচ্ছে সরকার। শুধু তাই নয় গেইমটি নিয়ে ড্যানিশ সরকারের বক্তব্য “find your own residential area, to build and tear down”।

‘এডুকেশনাল টুল’ হিসেবেই ব্যবহারের জন্য মাইনক্রাফ্টে ডেনমার্কের এই ভার্চুয়াল ম্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ড্যানিশ সরকার।

গেইমিং জগতে মাইনক্রাফ্টের পরিচিত ‘স্যান্ডবক্স’ গেইম হিসেবে। ব্লক স্টাইল গেইমটিতে ব্লিডিং ব্লক ব্যবহার করে সহজ কাঠামো থেকে শুরু করে নিজের আলাদা একটা দুনিয়া বানিয়ে নিতে পারেন একজন গেইমার।

২০১৩ সালেই মাইনক্রাফ্টে ব্রিটেনের ৮৬ হাজার স্কয়ার মাইলের সঠিক ল্যান্ডস্কেপ তৈরি করেন যুক্তরাজ্যের অর্ডন্যান্স সার্ভে টিমের এক ইন্টার্ন সদস্য।

তবে ভার্চুয়াল ডেনমার্ক তৈরিতে খেয়াল রাখা হয়েছে খুঁটিনাটি বিষয়ের উপরও। সবগুলো শহর, আর ঘরবাড়ি তৈরি করা হয়েছে বাস্তবটির সঙ্গে মিল রেখে। অমিল একটাই, সবগুলো দালানের ছাদই সমতল। আর গেইমটির বহুল ব্যবহুত টুল ‘ডায়নামাইট’ ব্যবহার করা যাবে না ভার্চুয়াল ডেনমার্কে।

২৩ অক্টোবর থেকে ডাউনলোড করা যাবে ডেনমার্কের ওই ভার্চুয়াল ম্যাপ।