জুনে ঘোষণা আসছে অ্যাপলের
২ থেকে ৬ জুলাই স্যান ফ্র্যান্সিসকোতে অনুষ্ঠিত হবে টেক জায়ান্ট অ্যাপলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স। গত ছয় বছরের মতো এবারও কনফারেন্স থেকে অ্যাপল অপারেটিং সিস্টেম ও সফটওয়্যারের ঘোষণা দিতে পারে।
বিশ্লেষকদের ধারণা, আসন্ন ওই কনফারেন্সে অ্যাপল এইওএস৮, ওএস এক্স আপডেট বা ল্যাপটপ লাইন রিফ্রেশের ঘোষণা দিতে পারে।
সিএনএন জানিয়েছে, পাঁচ দিনব্যাপী ওই কনফারেন্সে যোগ দেবেন এক হাজার অ্যাপল ইঞ্জিনিয়ার ও পাঁচ হাজার অ্যাপ ডেভেলপার।
গতবছর কনফারেন্স থেকে মোবাইল অপারেটিং সিস্টেম আইএস ৭ ও ডেস্কটপ অপারেটিং সিস্টেম ম্যাক ওএস এক্স আপডেট ভার্সন প্রকাশ করেছিল অ্যাপল।
এক বিবৃতিতে অ্যাপল জনিয়েছে, কনফারেন্সে অ্যাপল ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরামর্শের সুযোগ পাবে অ্যাপ্লিকেশন নির্মাতারা। অ্যাপ্লিকেশন নির্মাতাদের সঙ্গে অ্যাপলের ইঞ্জিনিয়ারদের মতামত ও পরামর্শের জন্য প্রতিবছর অ্যাপল ডেভেলপার কনফারেন্স আয়োজন করে থাকে।
