২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ফোন নকিয়া ‍লুমিয়া ৯৩০

ক্যালিফোর্নিয়ার স্যান ফ্র্যান্সিসকোতে অনুষ্ঠিত বিল্ড ডেভেলপার কনফারেন্সে নতুন নকিয়া লুমিয়া ৯৩০ দেখিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

৫ ইঞ্চি পর্দার নতুন ওই স্মার্টফোনে থাকছে ২০ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সিস্টেম।

নকিয়ার লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে আরও থাকবে ২.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। এছাড়া মাইক্রোসফটের নতুন পার্সোনাল এসিসট্যান্ট কর্টানা আপডেট রয়েছে উইন্ডোজ ৮.১ ডিভাইসে।

ডেভেলপার কনফারেন্সে নকিয়ার সিইও স্টিফেন ইলোপ ফ্ল্যাগশিপ ডিভাইসটি দেখিয়ে বলেন, “লুমিয়া ৯৩০ উইন্ডোজ ফোনে দ্রুতগতির স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে।”

ইউরোপের বাজারে প্রথম আসছে এই ডিভাইসটি। জুন থেকে ছয়শ’ ডলারের ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।

ওই কনফারেন্সে কমদামের আরও দুটি মডেলের স্মার্টফোন দেখিয়েছে মাইক্রোসফট। লুমিয়া ৬৩০ হচ্ছে সবচেয়ে কম দামের উইন্ডোজ ৮.১ ডিভাইস। সঙ্গে থাকছে দুটি সিম ব্যবহারের সুযোগ।

যুক্তরাষ্ট্রের টি মোবাইল এবং মেট্রো পিসিএস লুমিয়া ৬৩৫ বিক্রি করবে। এটিই যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম উইন্ডোজ ৮.১ ফোন।