২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার অনুপ্রবেশ ঠেকাতে নতুন অ্যাপ্লিকেশন

ফেইসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগবিষয়ক সাইটে অপরিচিত কারও অনুপ্রবেশ ঠেকানোর জন্য রয়েছে সাইবার হাতিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 04:37 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

এ নিয়ে ইসরাইলভিত্তিক টেকনোলজি কোম্পানি স্প্লিটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) উদি ড্যাগান রয়টার্সকে বলেন, “ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেকেই কিছু না কিছু বিষয়ের গোপণীয়তা রক্ষা করতে চান। এড়িয়ে চলতে চান সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নজরদারি। তা হতে পারে পরিবারের কেউ, আত্মীয়, অফিসের বস কিংবা অন্য যে কেউ।”

আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আলাদা অ্যাপ্লিকেশন বানিয়েছে স্প্লিট। স্প্লিট অ্যাপস ব্যবহার করে ফেইসবুকে নিজের অবস্থান গোপন রাখা যাবে। এছাড়া স্প্লিট অ্যাপ ব্যবহার করে ফেইসবুকে যাদের সঙ্গে দেখা অনাগ্রহী তাদের তালিকাও করা যাবে।

অবশ্য আইওএসের জন্য ক্লোয়াক নামে একটি অ্যাপ্লিকেশন আগে থেকেই রয়েছে, যেটি ব্যবহার করে অনলাইনে নিজেকে আড়াল রাখা যায়। যেমন, কেউ যদি আপনার নিকটবর্তীস্থানে বা দুই মাইলের ভেতর চলে আসে কিন্তু আপনি তাকে এড়িয়ে চলতে চান। এ সময় ফেইসবুক থেকে এলার্ট মেসেজ চলে আসবে আপনার ফোনে।

এদিকে বস্টনভিত্তিক মোবাইল মার্কেটিং প্রতিষ্ঠান ফিকসুর এক কর্মকর্তা এই অ্যাপসগুলো ব্যবহারকে এন্টি-সোশাল বলে মত দিয়েছেন।