২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপ্যাডে অফিস যে কারণে দেরিতে

দীর্ঘ সময় প্রতীক্ষার পর অ্যাপলের আইপ্যাডের জন্য এল মাইক্রোসফটের অফিস প্রোগ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:28 PM

Updated : 25 Apr 2022, 04:00 PM

২০১০ সালে প্রথম আইপ্যাড বাজারে ছাড়া হলেও আইপ্যাডে মাইক্রোসফটের অফিস স্যুট যুক্ত হলো চারবছর পর।

প্রশ্ন হল, কেন ‘অতি দরকারি’ বলে বিবেচিত এই অ্যাপ সুট এত দেরিতে এল। উত্তরটি দিয়েছে প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল।

এরই মধ্যে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইন্টারনেট জায়ান্ট গুগল নেটিভ অ্যাপস চালু করে, যেটি দিয়ে আইপ্যাডে তথ্য সম্পাদনা করা যেত।

২০১২ সালে আইপ্যাডে অফিস ভার্সন অবমুক্ত হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তবে, স্টিভ বলমার মিডিয়ায় একথা নিশ্চিত করেছিলেন, আইপ্যাডের জন্য অফিস ভার্সন আসছে।

২০১২ সালের সেপ্টেম্বরে মাইক্রোসফট প্রথম উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে ট্যাবলেট ডিভাইসের জন্য। এটি প্রথম মাইক্রোসফটের স্পর্শ নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশন। সারফেস আরটি ও উইন্ডোজ আরটি ডিভাইসে সফটওয়্যারটি ব্যবহার করা যেত।

এর বছরখানেক আগ থেকেই উইন্ডোজ ৮ নিয়ে কাজ শুরু হয়। তখনও আইপ্যাড বাজারে আসেনি। তখন শোনা যায় মাইক্রাসফট এআরএমভিত্তিক ডিভাইসের জন্য অফিস প্রোগ্রামের ট্যাবলেট ভার্সন বানাবে।

২০১১ সালে উইন্ডোজ আরটিতে সে প্রযুক্তি আত্মপ্রকাশ করে মাইক্রোসফট। পরবর্তীতে সব উইন্ডোজ আরটি ডিভাইসে বিল্টইন অফিস প্রোগ্রাম এর জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল।

এআরএম প্রসেসরে মাইক্রোসফটের অফিস প্রোগ্রাম চালানোর জন্য দরকার ছিল এটিকে পুণরায় কোডিং করা। অন্যথায় তা উইন্ডোজ আরটি মেশিনে কাজ করবে না।

এবার মাইক্রোসফট উইন্ডোজ আরটি ট্যাবলেটের জন্য প্রথম স্পর্শ নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশন তৈরি ও উন্মুক্ত করতে শুরু করে। পরবর্তীতে প্রত্যেক সারফেস ও উইন্ডোজ আরটি ট্যাবলেটে অ্যাপগুলো ইনস্টল করে বাজারজাত করা শুরু হয়। একই সঙ্গে অফিস টিম আইপ্যাডের জন্য অফিস প্রোগ্রাম তৈরির কাজ শুরু করে। এ সময় একটি ধারণার জন্ম হয়, তা হল যদি সব খ্যাতনামা ট্যাবলেট ডিভাইসে অফিস প্রোগ্রাম ব্যবহার করা যায় তবে মানুষ কেন সারফেস কিনবে?

তবে, মাইক্রোসফটের একটি নীতিতে অটল। তা হচ্ছে অফিস প্রোগ্রাম স্মার্টফোন থেকে শুরু করে পিসি পর্যন্ত  প্রত্যেকটি ডিভাইসে যাতে সহজে ব্যবহার করা যায় তা নিশ্চিত করা। এর প্রভাব হিসেবে দেখা যেতে পারে, তখন সারফেসে ট্যাবলেটে কেনার সময় তাতে অফিস প্রোগ্রাম আছে কি নেই ক্রেতা তা বিবেচনা করবে না। সব ডিভাইসে একই প্লাটফর্মের সেবা পাওয়া যাবে।

আইপ্যাডের জন্য মাইক্রোসফটের অফিস স্যুট অবমুক্ত হওয়ার পর নবনিযুক্ত সিইও সত্য ন্যাডেলা দুঃখ প্রকাশ করে বলেন, অফিস স্যুট উইন্ডোজভিত্তিকই থাকবে এ ধারণা ভুল ছিল। এ জন্য অন্য প্লাটফর্মের জন্য অফিস স্যুট বাজারে আসতে দেরি হয়েছিল।