২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি কর থেকে অব্যহতি পেতে অভিনবকাণ্ড!

‘বিগ অ্যাপল’ নামে খ্যাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়তি সরকারি কর থেকে অব্যাহতি পেতে অভিনব পন্থা অবলম্বন করছেন এক মার্কিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:21 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

অ্যান্ড্রু নামের ওই ভদ্রলোক পেশায় স্থপতি। পেশাগত কারণে তাকে নিউ ইয়র্ক শহর ও ফিলাডেলফিয়ায় প্রায়ই যাতায়াত করতে হয়। নিজের সুবিধার জন্য নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন।

বছরে ১৮২দিন বা তার বেশি সময় কেউ নিউ ইয়র্কে থাকলেই ওই ব্যক্তির উপর কর আরোপ করে থাকে মার্কিন ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) । সেই বাড়তি কর এড়াতে বছরের সিংহভাগ সময় যে ফিলাডেলফিয়াতেই কাটান, তা আইআরএসের কাছে প্রমাণ করতে নিজের ‘সেলফি’ তুলে সংরক্ষণের অভিনব কায়দায় বেছে নেন তিনি।

কখনও দৈনিক পত্রিকা হাতে, আবার কখনও ট্রেইন স্টেশনের নামফলকের নিচে দাঁড়িয়ে ছবি তোলা একরকম অভ্যাসেই পরিণত হয়েছিল অ্যান্ড্রুর । এছাড়া প্রতিদিনকার লেনদেনের রসিদও বেশ যত্ন করে সংরক্ষণ করতে শুরু করেন তিনি।

অ্যান্ড্রুর ক্যামেরায় ছবিগুলো আবিষ্কার করেন তার মেয়ে অ্যানি জারভিস। ছবিগুলো সবার সঙ্গে শেয়ার করা প্রয়োজন ভেবে ইন্সটাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলে তাতে পোস্ট করে দেন অ্যান্ড্রুর সেই সেলফিগুলো।

এ ব্যাপারে অ্যানির বক্তব্য, “আমার বাবা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। তিনি এমন একজন মানুষ যিনি কিনা বোর্ড গেইম নিয়ে খেলতে বসার আগে খেলার নিয়মগুলো পড়ে নেন শুরু থেকে শেষ পর্যয়ন্ত্য। সবসময়ই প্রকৃত তথ্য, বাস্তবতা, নিয়ম এবং সততা মেনে চলেন তিনি।”