২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে আসছে ফ্রি ভয়েস কলিং

বছরের দ্বিতীয় প্রান্তিকে হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে ফ্রি ভয়েস কলিং ফিচার। বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপটিতে ফ্রি ভয়েস কলিং ফিচার যোগ হওয়ার ঘোষণা দিয়েছেন হোয়াটসঅ্যাপ সিইও জ্যাস কুম।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 04:34 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিকেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস খার্সনে যোগ হবে ফ্রি ভয়েস কলিং। তবে অপেক্ষা করতে হবে ব্ল্যাকবেরি এবং উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি নিয়ে কুম বলেন, ‘হোয়াটসঅ্যাপে আমরা নতুন ফিচারটি যোগ করছি যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই পরিবার বন্ধুদের কাছেই থাকতে পারবেন  সবাই।’

ফ্রি ভয়েস কলিং ফিচারটিকে হোয়াটসঅ্যাপ সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন কুম। পাশাপাশি টেক্সট মেসেজে সেবা আরও গতিশীল ও কার্যকর করতেও হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে জানিয়েছেন তিনি। কুমের দাবি বাজারের সেরা মেসেজিং অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ।

এ ব্যপারে কুম বলেন, ‘সবার থেকে কম ব্যান্ডউইথ আমাদের। তারপরও সেই ব্যান্ডউইথ দিয়েই কার্যকর সেবা দিয়েছি আমরা। আর সবসময়ই সেবার মান নিশ্চিত করেছি আমরা।’

হোয়াটসঅ্যাপের মালিকানা ফেইসবুকের হাতে থাকলেও তা মেসেজিং অ্যাপটির কাজের ধরন বা সেবার উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন কুম। কুমের বক্তব্য অনুযায়ী, ৫৫জন কর্মী নিয়ে স্বাধীনভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।