নিরাপত্তা বাড়াতে আইওএস আপডেট আনল অ্যাপল
হ্যাকিং ঝুঁকি থেকে আইফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইওএস অপারেটিং সিস্টেমের আপডেট ভার্সন প্রকাশ করল টেক জায়ান্ট অ্যাপল।
অ্যাপলের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি থেকে সিএনএন জানিয়েছে, অ্যাপলের বিভিন্ন ডিভাইসের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস ৭.০.৭ প্রকাশ করেছে অ্যাপল।
নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, বিভিন্ন নেটওয়ার্কে আইফোন বা আইপ্যাড ব্যবহারের সময় সাইবার আক্রমণের ঝুঁকি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবহারকারীদের নিরাপত্তাজনিত বেশ কিছু পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। অপরিচিত কোনো জায়াগায় ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এ ছাড়া ব্যবহারকারীদের আইওএসের নতুন ভার্সন আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যা মনে হলে অ্যাকাউন্ট লগ আউট করে দেওয়ার কথা বলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ ইমেইল, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বেহাত হওয়ার ঝুঁকি কমবে।
অ্যাপল সাপোর্ট ডট অ্যাপল ডটকমের মাধ্যমে আইফোন ৪ থেকে পরবর্তী ভার্সন, পঞ্চম প্রজন্মের আইপড, আইপ্যাড ২ থেকে পরবর্তী ভার্সনে আইওএস ৭.০.৬ আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
