২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কাইড্রাইভ থেকে ওয়ানড্রাইভে মাইক্রোসফট

যুক্তরাজ্যের বৃহত্তম টেলিভিশন ব্রডকাস্টার ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিংয়ের কাছে ট্রেডমার্ক মামলায় হারের পর নাম পাল্টে নতুন করে নিজেদের ক্লাউড স্টোরেজ সিস্টেম চালু করছে মাইক্রোসফট। মার্কিন এই সফটজায়ান্ট নতুন ক্লাউড স্টোরেজ ওয়ানড্রাইভের চালু করবার ঘোষণা দিয়েছে বুধবার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 05:39 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদেন জানিয়েছে, গুগল ড্রাইভ আর ড্রপবক্সের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে মাইক্রোসফট চালু করেছিল নিজম্ব ক্লাউড স্টোরেজ স্কাইড্রাইভ। ক্লাইড স্টোরেজটি চালু হতে না হতেই যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন ব্রডকাস্টার ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিংয় মামলা করে বসে ট্রেডমার্কের দাবিতে। ওই মামলায় হেরে বাধ্য হয়েই নতুন নামে নতুন রূপে ক্লাউড স্টোরেজটি চালু করতে বাধ্য হয়েছে মাইক্রোসফট।

ওয়ানড্রাইভের চালু করেই গ্রাহকদের আকৃষ্ট করতে একাধিক অফার দিচ্ছে মাইক্রোসফট। ওয়ানড্রাইভের প্রথম ৭ জিবি স্টোরেজ ব্যবহার করা যাবে বিনামূল্যে। ওয়ানড্রাইভের ব্যবহারকারীদের তালিকায় নতুন সদস্য যোগ করতে পারলে পুরানো সদস্যরা পাবেন ৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ সুবিধা।

এছাড়াও ৩ জিবি ফ্রি স্টোরেজ সুবিধা পাওয়া যাবে ক্যামেরা ব্যাকআপ ফিচারটি ব্যবহার করলে। নানা প্রতিবন্ধকতায় আটকে যাওয়ার কারণে ক্লাউড স্টোরেজের বাজারে  এখনও নতুন প্রতিষ্ঠানই বলা চলে মাইক্রোসফটকে। তারপরেও গুগল ড্রাইভ আর ড্রপবক্সের তুলনায় মাইক্রোসফটের ওয়ানড্রাইভই বেশি সাড়া পাবে বলে মনে করছেন টেক বোদ্ধারা।

ক্লাউড স্টোরেজ সম্পর্কে ব্যবহারকারীদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই। এ ক্ষেত্রে মাইক্রোষপঠরে কাজে আসবে প্রতিষ্ঠানটির ৪ দশকের সুনাম। অপেক্ষাকৃত নতুন প্রতিষ্ঠানগুলোর ক্লাউড সেবা ব্যবহারের বদলে ব্যবহারকারীরা মাইক্রোসফটের ওয়ানড্রাইভ ব্যবহারেই উদ্বুদ্ধ হবেন বলে ধারণা করছেন সমালোচকরা।