২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাক হয়েছে কিকস্টার্টার

হ্যাক করা হয়েছে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট কিস্টার্টার। স্যাইটটি হ্যাক করে বিপুল পরিমাণ ইউজার ডেটা চুরি খবর নিশ্চিত করা হয়েছে সাইটটির পক্ষ থেকে। তবে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড নাম্বার বেহাত হয়নি বলে জানিয়েছে সাইটট কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার কিকস্টার্টারের উপর সাইবার আক্রমণের খবর নিশ্চত করেন সাইটটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হ্যাকাররা ব্যবহারকারীদের ইউজার নেইম, ই-মেইল অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, ফোন নাম্বার আর এনক্রিপ্টেড পাসওয়ার্ড চুরি করে নিয়েছে। তবে অক্ষত আছে ক্রেডিট কার্ড ইনফর্মেশন।

হ্যাকারদের চুরি করা পাসওয়ার্ডগুলো এনক্রিপ্টেড হলেও এর নিরাপত্তা নিশ্চিত নয় বলে এক ব্লগ পোস্টে জানানো হয়েছে সাইটটির পক্ষ থেকে। কোড ব্রেকিংয়ে সিদ্ধহস্ত একজন হ্যাকার সহজেই এনক্রিপশান ভেঙ্গে মূল পাসওয়ার্ড উদ্ধার করে ফেলতে পারবে। একারণে যতো দ্রুত সম্ভব ব্যবহারকারীদের পাসওয়ার্ড বদলে নেওয়ার পরামর্শ দিয়েছে কিকস্টার্টার।

কিকস্টার্টার জানিয়েছে, সাইবার আক্রমণের ব্যপারে আইনশৃংখলা রক্ষা বাহিনী সাইটটির সংশ্লিষ্ট কর্তূপক্ষকে জানায় বুধবার রাতে। সঙ্গে সঙ্গেই কড়াকড়ি আরোপ করা হয় সাইটটির নিরাপত্তা ব্যবস্থায়।