২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাক করতে ব্যাংক গ্রাহকের ‘ভিডিও’ সংগ্রহ

অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের গ্রাহকরা কীভাবে কম্পিউটার ব্যবহার করছেন সে সংক্রান্ত ভিডিও সংগ্রহ করছে সাইবার অপরাধীরা। ভিন্নপন্থায় অনলাইন অ্যাকাউন্ট থেকে চুরির জন্যই এ কাজটি করা হচ্ছে এমনটাই দাবি নিরাপত্তা প্রতিষ্ঠান ডেল সিকিউরওয়ার্কসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডেল সিকিউরওয়ার্কস শীর্ষ আটটি ব্যাংকের অপরাধ নেটওয়ার্ক সম্পর্কিত বিস্তারিত তথ্য এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

নয়শ’রও বেশি ব্যাংকের গ্রাহক ও ৬৫টিরও বেশি দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এক বৃহত্তম ব্যাংকিং বটনেটের কারণে ঝুঁকির মুখে রয়েছে। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, শীর্ষ আটটির মধ্যে পাঁচটি ব্যাংকেই ‘বটনেট’ ভিডিও তৈরির জন্য প্রতিনিয়ত ছবি সংগ্রহ করতে সক্ষম। এ ছাড়াও সাইবার অপরাধীরা লগইন তথ্য সংগ্রহ ও নিজেদের চুরি লুকাতে গ্রাহক এবং ব্যাংকের মধ্যে যেসব ডেটা আদান-প্রদান হয়ে থাকে তা বিকৃত করছে বলেই প্রতিবেদনে প্রকাশ করেছে নিরাপত্তা প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ডেলের গবেষক ডক্টর ব্রেট স্টোন-গ্রস জানিয়েছেন, তারা প্রতিনিয়ত কোডের পরিবর্তন হতে দেখছেন। এছাড়াও তিনি জানিয়েছেন- সাইবার অপরাধীরা সর্বক্ষণ নজর রাখছে ও ব্যাংকের কাজ লক্ষ করছে।