২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেক বেতন নেবেন নিনটেনডো প্রেসিডেন্ট

নিনটেনডোর আয় কম হওয়ায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সাতোরু আইওয়াতা জানিয়েছেন, আগামী পাঁচ মাস তিনি অর্ধেক বেতন নেবেন। আর নিনটেনডোর বোর্ড সদস্যদের বেতন থেকেও বিশ থেকে ত্রিশ শতাংশ কেটে রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

গত নয় মাসে জাপানিজ গেইমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠানটির আয় ৮.১ শতাংশ হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সাময়িকী টাইম। প্রতিষ্ঠানটির সর্বশেষ নির্মিত কনসোল উইই ইউ বাজারের অন্যান্য কনসোলের সঙ্গে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছে। এ বছরের মে মাসে প্রতিষ্ঠানটি নতুন কনসোল নিয়ে আসবে বলে প্রতিবেদনে জানিয়েছিল সংবাদমাধ্যম বিবিসি।

বাজারে বর্তমানে প্রতিষ্ঠানটির কনসোলের প্রধান দুই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান এবং সনির প্লেস্টেশন ৪।