২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইবে-পেপাল হ্যাক করেছে এসইএ

এবার অনলঅইন নিলামদাতা প্রতিষ্ঠান ইবে ও মোবাইল পেমেন্ট সার্ভিস পেপাল হ্যাক করেছে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি (এসইএ)। শনিবার হ্যাকারদের সংগঠনটির সাইবার আক্রমণের শিকার হয় প্রতিষ্ঠান দুটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ই-বে এবং পেপাল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির জন্য নয় বরং প্রতিষ্ঠানদুটি সিরিয়ায় সেবা না দেওয়ার প্রতিবাদ হিসেবে এই সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে এসইএ।

ফ্রান্স, ইসরায়েল এবং যুক্তরাজ্যে ইবে এবং পেপালে ওয়েবসাইটের হোমপেইজ হ্যাক করে ৩০ মিনিটের জন্য সংগঠনটির নিজস্ব লোগো পোস্ট করে দেওয়ার দাবিও করেছে এসইএ।

এসইএ সদস্য ‘দ্য প্রো’র বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, ইবে-র ডোমেইন ম্যানেজার নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নিয়েছিল এসইএ। এর ফলে ওয়েবসাইটগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার বা ব্যবহারকারীদের অন্য কোনো সাইটে রিডাইরেক্ট করে দওয়ার ক্ষমতাও সুযোগও ছিল হ্যাকারদের হাতে।

এসইএ কিভাবে ইবে এবং পেপালের ওয়েবসাইট হ্যাক করছে তা খোলাসা করে বলেননি দ্য প্রো। তবে একাজে হ্যাকারদের সংগঠনটিকে যে অন্য যে কোনো সাইটের তুলনায় বেশি কাঠখড় পোড়াতে হয়েছে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

অন্যদিকে পেপালের সিনিয়র ডিরেক্টার অফ গ্লোবাল ইনিসিয়েটিভস আনুজ নায়ালএসইএ আক্রমণের খবর নিশ্চিত করেছেন। নায়ারের দাবি, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ভারতের খুব সংখ্যক ব্যবহারকারীই এ ঘটনায় ভোগান্তির শিকার হয়েছেন। ওই ঘটনায় ব্যবহারকারীদের কোনো স্পর্শকাতর তথ্য বেহাত হয়নি বলেও দাবি করেছেন তিনি।