২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিনটেনডোর দূর্লভ গেইম নিলামে

অসম্ভব দুর্লভ একটি নিনটেনডো গেইম অনলাইন প্রতিষ্ঠান ইবের সাইটে নিলামে তোলা হয়েছে। ১৯৯০ সালে একটি বিশেষ ইভেন্টের অংশ হিসেবে এ গেইমটি তৈরি করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 04:17 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পৃথিবীতে মাত্র ১১৬টি কপি রয়েছে ওই গেইমটির।

নিনটেনডো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নামের এ দুর্লভ গেইমটির নিলামের শুরুতেই চার হাজার ৯৯৯ ডলার দাম হেঁকে বসেছিলেন এক নিলাম অংশগ্রহণকারী।

তবে একজন নিনটেনডো বিশেষজ্ঞ জানিয়েছিলেন, এর থেকেও বেশিমূল্যে বিক্রি হবে গেইমটির এ কপিটি। কপিটির উপরের লেবেল ছিড়ে ফেলা হয়েছে এবং বয়েলপয়েন্ট দিয়ে ‘মারিও’ লেখা আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তবে বিক্রেতার দাবি, ‘দুর্ভাগ্যবশত এ কাজটি কয়েক দশক আগেই করা হয়েছে’। এ গেইমের অনুরূপ একটি কপি ২০১১ সালে ১১ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

১৯৯০ সালে নিনটেনডো এন্টারটেইনমেইন্ট সিস্টেম (এনইএস) এক প্রতিযোগিতার জন্য গেইমটি তৈরি করেছিল এবং পরবর্তীতে তা আর বাজারে বিক্রির জন্য ছাড়া হয়নি। গেইমটিতে তিনটি ক্লাসিকের সংক্ষিপ্ত সংস্করণ আছে। যথাক্রমে ক্লাসিক তিনটি হচ্ছে সুপার মারিও, টেট্রিস এবং র্যাড রেসার।

নিলামটি ২৫ জানুয়ারি শেষ হয়ে গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।