২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিমেইল থেমে যাওয়ার পর!

শুক্রবার কয়েক মিনিটের জন্য গুগলের মালিকানাধীন ইমেইল সেবা জিমেইল নিষ্ক্রিয় হয়ে গেলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিক্রিয়া জানান জিমেইল ব্যবহারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

এক প্রতিবেদনে এবিসি নিউজ ২৪ জানুয়ারি বিশ্বের বিভিন্ন জায়গায় কয়েক মিনিটের জন্য জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যা দেখা গেলে ব্যবহারকারীরা যেভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তার অংশবিশেষ তুলে ধরেছে।

এবিসি নিউজে টু্ইটারের মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা যে প্রতিক্রিয়া জানান তা দেখে নিতে পারেন নিচের টুইটগুলো থেকে।

ক্যাসিআস মাইকেল কিম বলেন, “মোটামুটিভাবে আমি নিশ্চিত জিমেইল স্থায়ীভাবে বন্ধ হতে যাচ্ছে।”

কেভিন রুজ বলেন, “আমার বাড়ির আশপাশে গাটছি আর বিভিন্নসব জিনিসপত্রে স্টার আর লেবেল লাগাচ্ছি।”

ভিভিআন শিলার জানান, “হায়! আমাদের ফ্যাক্স মেশিনটি নিষ্ক্রিয় হয়ে গেছে।”

আরএমভি জানান, “জিমেইলকে জাতীয়করণ করতে কেউ কি আছো!”

পিটার কাফকা বলেন, “শুক্রবার বিকেলে জিমেইল অ্যাকাউন্ট চালু করতে গিয়ে আমি অবাক হয়ে দেখি তাতে ঢুকাই যাচ্ছে না।”

যখন টুইটারে জিমেইল ব্যবহারে সাময়িক সমস্যা নিয়ে পাঠক প্রতিক্রিয়া শুরু হয় তখনো গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে যোগ দিয়েছেন গুগলের রিলায়েবলিটি টিমের প্রকৌশলীরা। তারা জানান, ‘আস্ক মি এনিথিং’ ইন্টারভিউ সেশন অন রেডিট।

রেডিটের মাধ্যমে গুগলের জিমেইল প্রকৌশলীরা জানান, আমরা হঠাৎ এ ধরনের ঘটনায় আগে থেকে অবহিত না করার জন্য দুঃখিত।