২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের বিক্রি বেড়েছে ১৪%

অবশেষে বুঝি ফিরছে মাইক্রোসফটের সুদিন। মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১৩ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে শতকরা ১৪ শতাংশ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বার্তাসংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বছরের শেষ তিন মাসে মাইক্রোসফটের ওই সুসময়ের মূল কারণ গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের মারমার-কাটাকাট জনপ্রিয়তা আর সারফেস ট্যাবলেটের উঠতি বাজার। এখন পর্যন্ত মাইক্রোসফট ৩৯ লাখ এক্সবক্স ওয়ান কনসোল বিক্রি করেছে বলেই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এছাড়াও সারফেস ট্যাবলেটের বিক্রি থেকে বছরের শেষ তিন মাসে মাইক্রোসফট আয় করেছে ৯০ কোটি ডলার। অথচ শুর“তে বাজার থেকে তেমন কোনো সাড়া পায়নি সারফেস ট্যাবলেটগুলো।

তবে গেইম কনসোল আর সারফেস ট্যাবলেটের বদৌলতে লাভের ঘরে পৌঁছালেও পিসির বাজারে ক্রমশ পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। বছরের শেষ তিন মাসে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের পিসির বিক্রি কমেছে শতকরা ২০ শতাংশ। মাইক্রোসফট জানিয়েছে সব মিলিয়ে উইন্ডোজ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় কমেছে ৩ শতাংশ।