২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ক্যাম্পেইনে সেলবাজার

‘আমার বিজ্ঞাপন জিতবে স্মার্টফোন’ শিরোনামে নতুন ক্যাম্পেইন শুরু করেছে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনভিত্তক ওয়েবসাইট সেলবাজার ডট কম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

ক্যাম্পেইনের আওতায় সম্ভাব্য বিক্রেতাদের ছবিসহ বিজ্ঞাপন পোস্ট করতে হবে সেলবাজারে এবং সেখানে জানাতে হবে বিক্রয়যোগ্য পণ্যটি নিয়ে তার নিজের অভিজ্ঞতা। বিজ্ঞাপনের মান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে সেলবাজার নির্বাচন করবে ৩ জন স্মার্টফোন বিজয়ী।

ক্যাম্পেইনের বিজয়ীরা জিতে নিতে পারবেন একটি আইফোন ৫, একটি ওয়ালটন এক্স ২ এবং একটি নকিয়া লুমিয়া ৫২০ স্মার্টফোন। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ডিসেম্বর ২৪, ২০১৩ থেকে এবং চলবে মার্চ ২০১৪ পর্যন্ত।

ক্যাম্পেইনটি শুরুর  প্রথম ২ সপ্তাহে ৬ জন বিজয়ী এর মধ্যেই  জিতে নিয়েছে  স্মার্টফোনগুলো।