২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি গ্যালাক্সি এসফাইভ আসছে!

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের পরবর্তী ভার্সন গ্যালাক্সি এসফাইভ নিয়ে গুজব ছড়িয়েছে। অ্যাপলের পর এবার স্যামসাংও একসঙ্গে তাদের ‘ফ্ল্যাগশিপ’ ফোনের দুটি মডেলের ঘোষণা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ব্লগে প্রকাশিত গুজবে বলা হচ্ছে, ৫.২৫ ইঞ্চি পর্দার এ ডিভাইসটিতে ট্যাবলেট কম্পিউটারের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ২০১৩ সালে গ্যালাক্সি এসফোর বাজারে ছাড়ার পর আশানুরূপ বিক্রি না হওয়ায় এবার দুটি সংস্করণে গ্যালাক্সি এসফাইভ বাজারে আনছে স্যামসাং। এর মধ্যে একটি হবে ধাতব সংস্করণ অপরটি প্লাস্টিক সংস্করণ।

প্রযুক্তিবিশ্লেষকদের মতে, গত বছর মুনাফা শতকরা ছয় ভাগ কমে যাওয়ায় বাজার ফিরে পেতে এ পদক্ষেপ নিচ্ছে কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

স্যামমোবাইল নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, স্যামসাং প্লাস্টিক ও মেটাল ভার্সনের পরবর্তী স্মার্টফোন নিয়ে আসছে। মার্চে লন্ডনে আনুষ্ঠানিকভাবে ওই ডিভাইসগুলো অবমুক্ত করার কথা রয়েছে।

৫.২৫ ইঞ্চি পর্দার ডিভাইসটিতে অ্যামোলিড ডিসপ্লের রেজুলিউশন হবে ২৫৬০ বাই ১৪০০ পিক্সেল। গ্যালাক্সি এসফোরে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও পরবর্তী এসফাইভ ভার্সনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

এপ্রিল থেকে গ্যালাক্সি এসফাইভ বিক্রি শুরু হতে পারে।