২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্চুয়াল কারেন্সি নেবে ইবে

বিটকয়েন ব্যবহার করে কেনা যাবে ইলেক্ট্রনিক্স পণ্য, গেইমিং ডিভাইস, খেলনা বা যে কোনো প্রয়োজনীয় সামগ্রী। এ জন্য অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট ইবে ভার্চুয়াল কারেন্সি গ্রহণ করার কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 03:49 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে বিটকয়েন গ্রহণ করবে ইবে। বিটকয়েন ছাড়াও একই ধরনের অন্যান্য ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করে ইবে থেকে কেনাকাটা করা যাবে।

ম্যাশএবলকে ইবের এক মুখপাত্র পরিচয় প্রকাশ না করে জানান, ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে ইবে থেকে কেনাকাটা করা যাবে। এ জন্য বিটকয়েন ও একই ধরনের অন্যান্য ভার্চুয়াল কারেন্সি ক্যাটাগরিতে ক্লাসিফাইড অ্যাড ফরমেটে প্রদর্শন করা হবে।

আপাতত যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল মুদ্রা গ্রহণ করবে ইবে। এতে স্থানীয় ক্রেতারা ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করে প্রয়োজনীয় বিভিন্ন কেনাকাটা করতে পারবেন।

১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালুর কথা রয়েছে। তখন ইবে ওয়েবসাইটে পেমেন্ট তালিকায় ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট সিস্টেম যুক্ত হবে।

এদিকে ভার্চুয়াল মুদ্রা গ্রহণের ব্যাপারটি নিয়ে বিভিন্ন দেশে বৈধতার প্রশ্ন উঠেছে।