২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসএ আড়িপাতা আংশিক নিষিদ্ধ

মার্কিন প্রেসিডিন্ট বারাক ওবামা শেষ পযর্ন্ত ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে (এনএসএ) অপকর্ম বন্ধের নির্দেশ দিলেন, তবে আংশিক। মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক বক্তৃতায় তাদের ‘মিত্র রাষ্ট্রনেতাদের’ নজরদারির আওতায় আনার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

সিআইএর সাবেক অ্যানালিস্ট ও ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের হাত দিয়ে প্রকাশিত নজরদারির বিশাল ডেটাবেজ এবং সে কারণে এনএসএ কার্যক্রম প্রবল সমালোচনার মুখে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণাটি দিলেন।

ওবামা শুক্রবার এক গুরুত্বপূর্ণ বক্তৃতায় বলেন, তিনি যে প্রস্তাব পেশ করছেন, তা মার্কিন নাগরিকদের তাদের অধিকার বিষয়ে আরও আস্থাবান করবে; যদিও ওই সকল হাতিয়ার এখনও আইন প্রয়োগকারী সংস্থার হাতে রয়েছে, ওবামা বলেন, “যা মার্কিনিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই প্রয়োজন।”

ওবামা আরও বলেন, কোনো বিষয়ে মার্কিন কোনো মিত্র দেশের নেতাদের মনোভাব জানতে হলে তিনি নিজেই ফোন করে সরাসরি জানতে চাইবেন, কোনো গোপন নজরদারির মাধ্যমে নয়।

গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রেসিডেন্ট ওবামা তার বক্তৃতায় স্নোডেন বিষয়ে মার্কিন সরকারের অবস্থান বিষয়ে কোনো কথা বলেননি।