২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বন্ধ ব্রিটিশ দৈনিক গর্ডিয়ান

চীনে ব্লক করা হয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের ওয়েবসাইট। কী কারণে ওয়েবসাইট ব্লক করা হয়েছে তা এখনও জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:04 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

পৃথক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও ইউএসএ টুডে জানিয়েছে, চীনের স্থানীয় সময় বুধবার দুপুরের পর থেকে গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা দেখা যায়। তবে এসময় অনেকেই ফায়ারওয়াল এড়িয়ে যেতে পারে এ রকম সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইটির নাগাল পেয়েছেন।

পাশাপাশি মোবাইল ফোনে ও আইপ্যাডে অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে বলে জানা গেছে। এ ধরনের ঘটনা কেন ঘটল তা এখনও স্পষ্ট নয়। এদিকে গার্ডিয়ান দাবি করেছে তারা গত দুই দিনে চীন সম্পর্কিত কোনো সংবাদও প্রকাশ করেনি।

২০১২ সাল থেকে নিউ ইয়র্ক টাইমস ও ব্লুমবার্গ নিউজ পত্রিকাদুটিও ব্লক করে দেয় চীন।

এ সম্পর্কে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চিনইং বলেন, “আমি  খবরটি এইমাত্র জেনেছি। তবে, এটা কেন ঘটল তা আমার কাছে এখনও অস্পষ্ট। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে আসল তথ্য জানা যাবে।”

চীনের জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে জাতিগত বিরোধ নিয়ে ৬ জানুয়ারি একটি সংবাদ প্রকাশ করে গার্ডিয়ান।