২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বেশি পাইরেসির শিকার হবিট

ওয়েবসাইট টরেন্টফ্রিকের তথ্য অনুযায়ী ২০১৩ সালে পাইরেটেড সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ‘দ্য হবিট: অ্যান আনএক্সপেক্টেড জার্নি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:11 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিটটরেন্ট নেটওয়ার্ক থেকে ৮৪ লাখ লোক সিনেমাটি ডাউনলোড করেছে।

বিটটরেন্ট সাইটগুলো ব্যবহারকারীদের পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে ফাইল ডাউনলোডের সুবিধা দিয়ে থাকে।

সর্বোচ্চ পাইরেটেড সিনেমা ডাউনলোডের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে কোয়েনটিন টারান্টিনো পরিচালিত সিনেমা জাংগো আনচেইন্ড। প্রায় ৮১ লাখ মানুষ ডাউনলোড করেছে সিনেমাটি। আয়রন ম্যান ৩ তালিকাটিতে স্থান করে নিলেও বাদ পড়েছে হাঙ্গার গেইমস ক্যাচিং ফায়ার।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ২০১৩ সালে পাইরেট বে’-তে সিনেমা আপলোডের পরিমাণ বেড়ে দেড়গুণ হয়েছে। পাইরেসির কারণে ব্লক হওয়া থেকে সাইট বাঁচাতে গত বছরটিতে পাইরেট বে-কে মোট ছয়বার ডোমেইন নাম বদলাতে হয়েছিল। এ ছাড়াও তারা পাইরেটবান্ধব ওয়েব ব্রাউজার আনার ঘোষণাও দিয়েছে যাতে তাদের গ্রাহকদের পাইরেসিতে ‘ঝামেলা’ পোহাতে না হয়।