২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে কাজ করবে অডি এবং গুগল

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডির জন্য ইন্টারনেট জায়ান্ট গুগল অ্যান্ড্রয়েডভিত্তিক সফটওয়্যার বানানোর পরিকল্পনা করছে। গুগল এবং অডির এ বিষয়ে চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনাও রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:10 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এক প্রতিবেদনে অপর প্রকাশনা এবিসিনিউজ জানিয়েছে, আসন্ন কনসিউমার ইলেকট্রনিক শো’-তে প্রতিষ্ঠান দুটির চুক্তিবদ্ধ হওয়া সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

নতুন এ সম্ভাবনার বিষয়ে এডমুন্ডস ডটকমের গ্রাহক পরামর্শদাতা সম্পাদক রন মনটয়া জানিয়েছেন, আগেও প্রতিষ্ঠানদুটি একত্রে কাজ করেছে এবং অডি গাড়িতে গুগল ম্যাপ ব্যবহারের মধ্য দিয়ে এর ভিত্তি আগেই স্থাপন হয়ে গেছে।

তবে বিষয়টি নিয়ে অডি বা গুগল কোনো পক্ষই মন্তব্য করতে রাজি না হলেও অডির প্রোডাক্ট স্ট্র্যাটেজির প্রধান ফিলিপ ব্রাবেক জানিয়েছেন, গ্রাহকের অ্যাপের চাহিদা মেটাতে নতুন গাড়িতে অবশ্যই অপারেটিং সিস্টেম লাগবে।

এর আগে অ্যাপলও তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০১৩-তে গাড়িতে আইওএস স্থাপনের বিষয়টি ঘোষণা করেছিল। সেখানে বলা হয়েছিল, আইফোনের কিছু ফাংশন গাড়ির স্ক্রিনে দেখা যাবে। কিন্ত পুরো বিষয়টিই হবে ফোনভিত্তিক, গাড়িভিত্তিক নয়।