২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোমবুকের বছর ২০১৩

টেক জায়ান্ট গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমচালিত নোটবুকের জন্য ২০১৩ সালটি ছিল উত্থানের।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 05:09 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

বৈশ্বিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এনডিপি গ্রুপের প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে বিশ্বব্যাপী বিক্রি হওয়া নোটবুকের মধ্যে ২১ শতাংশ ছিল গুগল ক্রোমবুক। মাত্র এক বছরে ক্রোমবুকের এই উত্থান উইন্ডোজ ল্যাপটপের জন্য এক কথায় অশনি সংকেতই বটে।

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে ল্যাপটপের বিশ্ববাজারে ক্রোমবুকের কোনো রকম দখল ছিলে না বললেই চলে। সেই অবস্থা থেকে মাত্র এক বছর পর বাজারের এক পঞ্চমাংশ এখন ক্রোমবুকের দখলে।

ক্রোমবুকের জনপ্রিয়তার প্রমাণ মিলেছে বড়দিনের ছুটির দিনগুলোতেও। বড়দিন উপলক্ষ কেনাকাটার ধুম পড়ে যায় যায় পশ্চিমা জগতে। বিশ্বের বৃহত্তম অনলাইট রিটেইলার অ্যামাজনের দেওয়া তথ্য অনুযায়ী এবারের বড়দিন উপলক্ষ বিক্রি হওয়া ল্যাপটপ কম্পিউটারের মধ্যে সিংহভাগই ছিল গুগল ক্রোমবুক।

ক্রোমবুকের এই জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে বাজার ধরতে ক্রোম অপারেটিং সিস্টেমের ল্যাপটপ নির্মাণের উপর জোর দিচ্ছে শীস্থানীয় ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্যামসাং, আসুস এবং এসারের মতো ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিটিরই রয়েছে নিজস্ব ক্রোমবুক। বৃহত্তম পিসি নির্মার্তা এইচপিও এখন জোর দিচ্ছে নতুন নতুন ক্রোমবুক নির্মাণে।

২০১৩ সালে প্রযুক্তি পণ্যের বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল ক্রোম এবং অ্যান্ড্রয়েড ওএস চালিত ডিভাইসের। এনপিডির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালে বিশ্বব্যাপী ৪ লাখ অ্যান্ড্রয়েড এবং ক্রোম ডিভাইস বিক্রি হলেছিল। এর বিপরীতে ২০১৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে বিক্রি হয়েছে ১৭.৬ লাখ অ্যান্ড্রয়েড এবং ক্রোম ডিভাইস।

অন্যদিকে উইন্ডোজ ল্যাপটপের বিক্রি ক্রমশ কমতে থাকায় নির্মাতারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিকল্প খুঁজছিলেন অনেকদিন ধরেই। এমন অবস্থায় গুগল ক্রোমবুকের এই ‘রাতারাতি’ উত্থান যে উইন্ডোজ ল্যাপটপের জন্য অশনি সংকেত, তা বলার অপেক্ষা রাখে না।