২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টে নেওয়া যাবে ম্যাক প্রো-র প্রসেসর

প্রতিস্থাপন করা যাবে নতুন ম্যাক প্রোর ইনটেল জিয়ন এক্স৫ প্রসেসর। অ্যাপল ব্লগের তথ্য অনুযায়ী নতুন ম্যাক প্রোতে মাদারবোর্ডে আছে এলজিএ ২০১১ সকেট। অর্থাৎ প্রয়োজন মতো সিপিইউটি আপগ্রেড করতে পারবেন নতুন ম্যাক প্রো-র ব্যবহারকারীরা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 05:06 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মাদারবোর্ডে সকেটের উপস্থিতি প্রয়োজনে প্রসেসরটি পাল্টে নেওয়া করা যাবে, ইঙ্গিত করে এমনটাই।

নতুন ম্যাক প্রোর ক্রেতাদের জন্য এই তথ্য ইতিবাচক খবরই বটে। ভবিষ্যতে নিজের প্রয়োজনমতো সিপিইউটি আপগ্রেডের সুযোগ পাবেন তারা।

ম্যাক প্রোর দুই হাজার ৯৯৯ ডলার দামের বেইস মডেলটিতে আছে ৩.৭ গিগাহার্টজের কোয়াড কোর ইনটেল জিয়ন প্রসেসর, ১২জিবি র্যা ম, ২৫৬জিবির এসএসডি এবং এএমডি ডি৩০০ র্যাম। কম্পিউটারটি অর্ডার করার সময়ই আপগ্রেড করা যাবে ছয় কোরের জিয়ন সিপিইউ এবং ১২ কোরের প্রসেসর দিয়ে।