২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনির নতুন টু-ইন-ওয়ান ইউএসবি ড্রাইভ

নতুন টু-ইন-ওয়ান ইউএসবি ড্রাইভ ‘এইএসএম-এসএ১’ নিয়ে এসেছে জাপানের ইলেকট্রনিক জায়ান্ট সনি। সনির নতুন ইউএসবি ড্রাইভটি ব্যবহার করা যাবে একই সঙ্গে মাইক্রো ইউএসবি পোর্ট এবং সাধারণ ইউএসবি পোর্টে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 05:53 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াই-ফাই অথবা ইউএসবি কেবল ছাড়াই যে কোনো মোবাইল ডিভাইস এবং পিসিতে বসংযোগ দেওয়া যাবে ‘এইএসএম-এসএ১’। ফলে পছন্দের ফটো, ভিডিও বা জরুরি কাজের ফাইলগুলো ইউএসবি ড্রাইভটিতে ব্যাকআপ হিসেবে রাখা যাবে যে কোনো ডিভাইস থেকে খুব সহজেই।

চলতি ডিসেম্বর মাস থেকেই বিক্রি শুরু হবে সনির নতুন টু-ইন-ওয়ান ইউএসবি ড্রাইভের। ৮ জিবি মেমোরির ‘এইএসএম-এসএ১’-এর দাম হবে ১৭.৯০ ডলার, ১৬ জিবির দাম হবে ২৬.৯০ ডলার এবং ৩২ জিবির মডেলটির দাম হবে ৪৩.৯০ ডলার।