২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এস৪-এর নিরাপত্তায়ও খুঁত

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৪-এর নক্স সিকিউরিটি ফ্ল্যাটফর্মে খুঁত চিহ্নিত করেছে ইসরায়েলের বেন-গারিয়ন ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ল্যাবের গবেষকরা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 08:59 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

গবেষকদের দাবি, নিরাপত্তা ব্যবস্থার ওই খুঁত ব্যবহার করে ব্যবহারকারীর ইমেইল ট্র্যাক এবং ডেটা কমিউনকেশান রেকর্ড করতে পারবে একজন হ্যাকার।

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সমালোচক ব্যবহারকারী উভয়পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছিল নক্স সিকিউরিটি প্লাটফর্ম। ওই প্ল্যাটফর্মের কারণে অনেক ক্রেতাই উদ্বুদ্ধ হয়েছিলেন গ্যালাক্সি এস৪ কিনতে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্পর্শকাতর ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে এর মধ্যেই সিকিউরিটি প্লাটফর্মটির ব্যবহার শুরু হয়ে গেছে।

কিন্তু ইসরায়েলি গবেষকদের সাম্প্রতিক প্রতিবেদনের কারণে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স জায়ান্টের ব্যবহৃত ওই সিকিউরিটি প্লাটফর্মটি নিয়ে।

ব্যবহারকারীর যাবতীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চমাত্রার ডেটা এনপক্রিপশন, ভিপিএন ফিচার এবং ব্যক্তিগত তথ্য এবং ওয়ার্ক ডেটা আলাদা করার ফিচার রয়েছে নক্স সিকিউরিটি প্লাটফর্মে।

সিকিউরিটি প্লাটফর্মের খুঁতটি আবিষ্কার করেন বেন-গারিয়ন ইউনিভার্সিটির পিএইডডি শিক্ষার্থী মরডেচাই গুরি। এ ব্যাপারে গুরি বলেন, “সিকিউরিটি প্লাটফর্মটির দুর্বলতা নিয়ে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ ব্যাপারে স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়টি ‘তদন্ত করে দেখা হচ্ছে’ বলে ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছে স্যামসাং। তবে স্যামসাংয়ের দাবি, গবেষকরা যেমন দাবি করছেন নক্স সিকিউরিটি প্ল্যাটফর্মের ওই খুঁতটি তেমন গুরুত্বপূর্ন কিছু নয়।