২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটকয়েন যাচ্ছে সুপারস্টোরেও

বিটকয়েন গ্রহনকারী যুক্তরাষ্ট্রের প্রথম অনলাইন রিটেইলার হিসেবে পরিচিত হতে যাচ্ছে ওভারস্টোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন রিমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্যাট্রিক বার্ন গত শুক্রবার জানিয়েছেন, ভার্চুয়াল মুদ্রাটি দিয়ে ব্যবহারকারীরা ডিজিটাল ক্যামেরা থেকে ঘরের আসবাবপত্র, এমনকি গাড়িও কিনতে পারবেন ওভারস্টোক ডটকম-এ।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, প্রতিষ্ঠাটি ২০১৩ সালে ১৩০০ কোটি ডলার সমপরিমাণ বিটকয়েন লেনদেন করতে পারবে বলে আশা করেছিল।

২০১৪ সালের দ্বিতীয় প্রান্তিকের শেষের দিকে পরিকল্পনা অনুযায়ী বিটকয়েন গ্রহণ শুরু করবে প্রতিষ্ঠানটি। প্রচলিত মুদ্রাগুলোর মতো বিটকয়েন কোনো সরকারি অর্থরিটি অথবা কোন কেন্দ্রীয় ব্যাংক থেকে সাহায্য পায় না। এটি শুধুমাত্র ইন্টারনেটে পাওয়া যায়। গণিতের পাজল সমাধান করতে পারে এমন শক্তিশালী কম্পিউটারের পাওয়া যায় এই মুদ্রাটি।

সোনার মতো বিটকয়েনও মূল্য ডলারের চেয়েও স্থিতিশীল বলে মনে করা হয়। ‘গাণিতিকভাবে’ অপরিবর্তিত থাকে এর মূল্য। এমনকি সরকারি নজরদারিতেও থাকতে হয় না এ মুদ্রাকে। বর্তমানে প্রায় ১২.১ মিলিয়ন বিটকয়েন প্রচলিত আছে।