এবার এটিঅ্যান্ডটি তথ্য প্রকাশ করবে
যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সেবা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এবার তাদের প্রতিদ্ব›দ্বী মোবাইল অপারেটর ভেরাইজনের সঙ্গে যোগ দিয়ে আইন প্রয়োগকারী সংস্থার ডাটা ফরমায়েশ প্রকাশ করতে যাচ্ছে। সরকারের নজরদারিতে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের চাপের কারণে ভেরাইজন গত বৃহস্পতিরার ডাটা ফরমায়েশ প্রকাশ করার পদক্ষেপ নেয়।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠান দুটি ২০১৪ সাল নাগাদ প্রকাশ শুরু করবে আইন প্রয়োগকারী সংস্থার ডাটা ফরমায়েশ।
শুক্রবার এক বিবৃতিতে এটিঅ্যান্ডটি জানিয়েছে, ভেরাইজনের মতো আমরাও অর্ধ-বার্ষিক অনলাইন রিপোর্ট প্রকাশ করব। ভোক্তাদের তথ্য, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের ব্যবসায়িক তথ্য, সবই প্রকাশ করা হবে রিপোর্টটিতে।
গত মাসে আইন প্রয়োগকারী সংস্থার ডাটা ফরমায়েশ প্রকাশ করতে ভেরাইজন ও এটিএ্যান্ডটির উপর চাপ দেয় বিনিয়োগকারীসহ, বসটন’স ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্ট ও দ্য নিউওয়ার্ক স্টেস কমন রেটিরেম্যান্ট ফান্ডের মতো নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলো।
২০১৩ সালের সব ফৌজদারি মামলা, বেশকিছু ভোক্তা তথ্য ও আইনি দাবিসহ সবকিছু বিস্তারিত প্রকাশ করবে এটিএ্যান্ডটি।
