সরকারি কন্টেন্ট মুছে ফেলার অনুরোধ বৃদ্ধি পাচ্ছে
সার্চ জায়ান্ট গুগল জানিয়েছে, দিন দিন বিভিন্ন দেশের সরকার আরও বেশি কর্তৃত্বপূর্ণ হয়ে উঠছে। সরকারের সঙ্গে সম্পৃক্ত কন্টেন্ট মুছে দেওয়ার জন্য আগের চেয়েও বেশি অনুরোধ আসছে তাদের কাছে।
এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, গুগলের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে প্রতিষ্ঠানটির কাছে সরকারি পক্ষ থেকে তিন হাজার ৮৪৬টি কন্টেন্ট মুছে ফেলার অনুরোধ এসেছে।
এগুলোর মধ্যে তিন শতাংশই ছিল সরকারের প্রতি ব্যাঙ্গাত্মকমূলক কন্টেন্ট। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির আইনগত পরিচালক সুসান ইনফানটিনো এক ব্লগ পোস্টে জানিয়েছেন, গত চার বছর ধরে একটি হয়রানি প্রবণতা দৃঢ় হচ্ছে। আর তা হল, সরকারি পক্ষ তাদের ক্রমাগত রাজনৈতিক কন্টেন্ট মুছে ফেলতে বলছে।
তিনি আরও জানিয়েছেন, এসব কর্মকর্তারা প্রায়ই মানহানি, গোপনীয়তা এমনকি কপিরাইট আইনের উদ্ধৃতি দিয়ে তাদের সেবা থেকে রাজনৈতিক কথা মুছে ফেলতে বলছেন।
নিজেদের নৃশংসতা আড়াল করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোও বিভিন্ন কন্টেন্ট মুছে ফেলতে বলছে। উদাহরণ প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, একটি পক্ষ থেকে ইউটিউবের একটি ক্লিপ মুছে ফেলতে বলা হয়েছে, কারণ সেটিতে পুলিশের বর্বরতা ফুটে উঠেছে।
এ প্রসঙ্গে সেন্সরশিপভিত্তিক ক্যাম্পেইন গ্রুপের প্রতিরক্ষা প্রধান মাইক হ্যারিস জানিয়েছেন, গোটা ইউরোপের এ রাজনৈতিক অনুরোধ বিষয়টি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, সরকারি কর্মকর্তাকে অপমান করা হয়েছে এ রকম বিষয়টি কন্টেন্ট মুছে ফেলার জন্য অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ ইউরোপিয়ান কমিশনের মানবাধিকার সংস্থা পরিষ্কারভাবে জানিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা সাধারণ ব্যক্তিদের চেয়ে আরও বেশি ব্যাঙ্গাত্মক বিষয়ের শিকার হবেন।
